ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
চুয়াডাঙ্গায় ১৬ মিলিমিটার বৃষ্টি, টানা শৈত্যপ্রবাহের আশঙ্কা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Friday, 3 January, 2020, 6:00 PM

চুয়াডাঙ্গায় ১৬ মিলিমিটার বৃষ্টি, টানা শৈত্যপ্রবাহের আশঙ্কা

চুয়াডাঙ্গায় ১৬ মিলিমিটার বৃষ্টি, টানা শৈত্যপ্রবাহের আশঙ্কা

চুয়াডাঙ্গার আকাশে গুড়ি গুড়ি বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। গত মধ্যরাত থেকে সকাল পর্যন্ত ১৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস।

বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টা থেকে শুরু হয়েছে এ বৃষ্টি। শুক্রবার সকালে বৃষ্টির মাত্রা কিছুটা কমলেও থেমে থেমে বৃষ্টির দেখা মিলেছে।

হঠাৎ বৃষ্টির কারণে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছে। শীত ও বৃষ্টির অসহনীয় মাত্রায় দৈনন্দিন কাজ ব্যহত হচ্ছে। প্রয়োজনীয় কাজ ছাড়া ঘর থেকে বাইরে বের হচ্ছেনা কেউ।

চুয়াডাঙ্গা আবহাওয়া পর্যবেক্ষনাগারের পর্যবেক্ষক সামাদুল হক জানান, বৃহস্পতিবার রাত থেকে এখন পর্যন্ত ১৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। শুক্রবার সারাদিন এমন পরিস্থিতি বিরাজ করবে। বৃষ্টি ও মেঘাচ্ছন্ন আবহাওয়া কেটে গেলে তাপমাত্রা আরও কমতে পারে। কয়েকদিনের মধ্যে একটি টানা শৈত্যপ্রবাহের আশঙ্কা করা হচ্ছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status