ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬ ● ৮ অগ্রহায়ণ ১৪৩৩
একসঙ্গে নতুন ১১ চিকিৎসক পেল দৌলতখানবাসী
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 1 January, 2020, 4:21 PM

একসঙ্গে নতুন ১১ চিকিৎসক পেল দৌলতখানবাসী

একসঙ্গে নতুন ১১ চিকিৎসক পেল দৌলতখানবাসী

ভোলার দৌলতখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন এগারো জন ডাক্তার যোগদান করেছেন। ডাক্তার সংকটে বেশ কয়েক বছর ধরে দুর্ভোগ পোহাচ্ছিল উপজেলা-বাসী। নতুন ডাক্তার যোগদান করায় এলাকাবাসী পাবেন দীর্ঘদিনের বিরত স্বাস্থ্যসেবা।


এলাকাবাসীর দীর্ঘদিনের চাহিদার প্ররিপ্রেক্ষিতে দৌলতখান স্বাস্থ্য কমপ্লেক্সে এতগুলো ডাক্তার যোগদান করায় জনমনে অনেকটা স্বস্তি ফিরে এসেছে। এতে করে গরীব-অসহায় রোগীদের স্বাস্থ্য সেবার মানবৃদ্ধি ও সুচিকিৎসা পাওয়ার সুযোগ পাবে বলে ভুক্তভোগীরা আসা করছেন।


দৌলতখান পৌর শহরের উত্তর মাথায় অবস্থিত ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। দীর্ঘদিন ধরে ডাক্তার সংকট পিছু ছাড়েনি ওই স্বাস্থ্য কমপ্লেক্সে। উপজেলার ৯ ইউনিয়ন ও পৌরসভায় প্রায় দুই লাখ জনসংখ্যা রয়েছে। ২-৩ জন ডাক্তার দিয়ে চলছিল দৌলতখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা সেবা।

 কমসংখ্যক ডাক্তার থাকায় কর্তব্যরত ডাক্তাররা রোগী দেখতে হিমশিম খেয়েছেন প্রতিনিয়ত। বর্তমান সরকার স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও জনসাধারণের কথা চিন্তাকরে উপজেলা পর্যায়ে স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে ডাক্তার নিয়োগ দিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতার অংশ হিসেবে দৌলতখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন ১১ জন ডাক্তার নিয়োগ দেয়া হয়। ডাক্তার যোগদান করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দৌলতখান উপজেলাবাসী কৃতজ্ঞতা প্রকাশ ও অভিনন্দন জানিয়েছেন।


বুধবার (১ জানুয়ারি) দৌলতখান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আনিসুর রহমান জানান, গত ১২ ডিসেম্বর দৌলতখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১১ জন নতুন ডাক্তার যোগদান করেছেন। এরমধ্যে তিনজন মেডিকেল অফিসার, সাতজন সহকারী সার্জন এবং একজন ডেন্টাল সার্জন রয়েছে। বর্তমানে এই স্বাস্থ্য কমপ্লেক্সে ১৩ জন ডাক্তার কর্মরত রয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status