ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬ ● ৮ অগ্রহায়ণ ১৪৩৩
সুষ্ঠু হবে না জেনেও সিটি নির্বাচনে যাচ্ছে বিএনপি: ফখরুল
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 1 January, 2020, 4:10 PM

সুষ্ঠু হবে না জেনেও সিটি নির্বাচনে যাচ্ছে বিএনপি: ফখরুল

সুষ্ঠু হবে না জেনেও সিটি নির্বাচনে যাচ্ছে বিএনপি: ফখরুল

বর্তমান সরকার ও নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় প্রমাণের জন্য নির্বাচনে যাচ্ছি বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ছাত্রদলের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ছাত্র সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ফখরুল বলেন, মানুষ শুধু আমাদের প্রশ্ন করে, আপনারা নির্বাচনে কেন গেলেন? ২০১৪ সালে যখন নির্বাচনে যাইনি তখন বলা হয়েছে আমরা ভুল করেছি। ২০১৮ সালে নির্বাচনে গিয়েছিলাম এটা প্রমাণ করতে যে, আওয়ামী লীগের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।

তিনি বলেন, এখন অনেকে প্রশ্ন করছেন, ঢাকা সিটি নির্বাচনে গেলেন কেন? আমি বলতে চাই, আওয়ামী লীগের অধীনে সুষ্ঠু নির্বাচন হতে পারে না, এ কথা বারবার প্রমাণ করার জন্যই মেয়র নির্বাচনে গিয়েছি।

সরকারের কড়া সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন, বেগম খালেদা জিয়া শীতের মধ্যে অত্যন্ত কষ্টে আছেন। আমি গতকাল খবর পেয়েছি, হাসপাতালে তার একটি রুম হিটার দেয়ার জন্য নেয়া হয়েছিল। কিন্তু নির্মম এই সরকার সেই হিটারটাও অনুমতি দেয়নি।

দেশের জনগণ এই সরকারকে চায় না মন্তব্য করে ফখরুল বলেন, আজকে এ সরকারের নেতারা লম্বা লম্বা কথা বলেন। বন্দুক দিয়ে, পিস্তল দিয়ে গায়ের জোরে ক্ষমতায় বসে আছেন। জনগণের সরকার তো তারা নন। জনগণ তাদের ভোট দেয়নি। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, রাস্তার মধ্যে ১০০ জনকে জিজ্ঞেস করেন, ৯০ জন বলবে, এ সরকারকে আমরা চাই না।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের উদ্দেশ্য করে তিনি বলেন, আপনার ওই পুলিশ বাদ দিয়ে দেখুন মানুষ কী বলে। দেখুন দেয়ালে কী লেখা আছে।

ছাত্রদলের সাবেক সভাপতি বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন বলেন, আমরা মুখ দেখাতে পারি না কথাটা ঠিক না। বলতে পারেন,আমরা মাথা নত করিনি। এই সরকার মাথা নত করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখনো প্যারোলে মুক্তি নিয়ে আছেন। আমাদের নেত্রী কিন্তু প্যারোলে মুক্তি নেননি।

ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নাজিম উদ্দীন আলম বলেন, আমরা আমাদের কথা রাখতে পারিনি। আজকে মানুষ ছাত্রদল নিয়ে হাসাহাসি করে, বিএনপি নিয়ে হাসে। কারণ আমরা আমাদের নেত্রীকে মুক্তি করতে পারিনি। মুখে আমরা অনেক কথাই বলি, তা বাস্তবে পরিণত করতে হবে। অন্যান্য দল আইন ভেঙে মিছিল সমাবেশ করতে পারে। বিএনপির জন্য কেন এতো আইন, এই আইন ভাঙতে হবে।

ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইকবাল হাসান শ্যামলের সঞ্চালনায় সমাবেশে অন্যদের মধ্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু, সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল, ছাত্রদলের সাবেক সভাপতি আকরামুল হক মিন্টু প্রমুখ উপস্থিত ছিলেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status