ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ● ২৫ নভেম্বর ২০২৬ ● ১০ অগ্রহায়ণ ১৪৩৩
নাটোরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 1 January, 2020, 3:43 PM

নাটোরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

নাটোরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

নাটোর সদর উপজেলায় দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত ২০ জন।

বুধবার সকাল ১০টার দিকে নাটোর-বগুড়া মহাসড়কের কাশিয়াবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নাটোর ফায়ার স্টেশনের উপসহকারী পরিচালক আসাদুজ্জামান জানান, সকাল ১০টার দিকে নাটোর-বগুড়া মহাসড়কের কাশিয়াবাড়ি এলাকায় সুনামগঞ্জ থেকে রাজশাহীগামী নান্নু পরিবহনের সঙ্গে বিপরীতমুখী নিশিতা পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয় এবং আহত হন কমপক্ষে ২০ জন।

আহতদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর কয়েকজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status