ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ● ২৫ নভেম্বর ২০২৬ ● ১০ অগ্রহায়ণ ১৪৩৩
জাহানারার শুভেচ্ছা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 1 January, 2020, 2:01 PM

জাহানারার শুভেচ্ছা

জাহানারার শুভেচ্ছা

বিদায় নিল ২০১৯। আজ থেকে শুরু নতুন বছর। ২০১০’র প্রথম প্রহর থেকে একের পর এক শুভেচ্ছাবার্তা দিচ্ছেন তারকারা। বাদ যাননি ক্রিকেটার জাহানারা আলমও। নিজের ফেসবুকে দেশবাসীকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন তিনি।

ক্রিকেটার হিসেবে জাহানারা আলমকে হয়তো নতুন করে চেনানোর প্রয়োজন নেই। বাংলাদেশ নারী দলের হয়ে ব্যাটে-বলে তিনি কতটা কারকর, এরইমধ্যে তার প্রমাণ মিলেছে। দেশে ও দেশের বাহিরে প্রতিনিয়ত ২২ গজে আলো ছড়ান এই জাহানারা।

তবে ক্রিকেটের বাহিরেও তার অন্য একটা জগৎ আছে। নাম যার, সোশ্যাল মিডিয়া। অনেকের কাছে হয়তো এই অঙনটা বলতে কেবল ফেসবুক। কিন্তু এক ফেসবুক দিয়ে সোশ্যাল মিডিয়ার গণ্ডি শেষ হয়ে যায় না।

বহুল জনপ্রিয় এই মাধ্যমের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে টুইটার আর ইনস্টাগ্রামের ব্যবহারও। সময়ের স্রোতে জাহানারাও ভাসিয়েছেন তার আশার ভেলা। ব্যাট-বলের সঙ্গে ফেসবুক, টুইটার আর ইনস্টাগ্রামেও তিনি বেশ সক্রিয়।

পুরুষ দলের মধ্যেও এমন অনেকে আছেন যারা কি-না এই সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব একটা সক্রিয় নন। যেখানে জাহানারা বেশ পরিচিত মুখ। নিয়মিত ভক্তদের সঙ্গে নিজের সুখ-দু:খ কিংবা নানা মুহূর্তগুলো শেয়ার করেন তিনি।

এরইমধ্যে নিজের ফেসবুক পেজ ভেরিফাইডও করে ফেলেছেন জাহানারা। যেখানে তার লাইক সংখ্যা সাড়ে তিন লক্ষ। আর ৩ লক্ষ ৬০ হাজারেরও বেশি। এ তো গেল ফেসবুক পেজের কথা। এছাড়া নিজস্ব ফেসবুক অ্যাকাউন্টও চালান জাহানারা।

ইদানীং টুইটারেও বেশ সক্রিয় তিনি। ২০১৪ সালে টুইটারে অভিষেক হয় তার। এরপর থেকে এখন পর্যন্ত ৫৬০টির মতো টুইট করেছেন। রয়েছে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও। যেখানে তার ফলোয়ারের সংখ্যা ৬৫ হাজারের অধিক।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status