ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬ ● ১০ অগ্রহায়ণ ১৪৩৩
ধর্ম নিয়ে আবার বোমা ফাটালেন তসলিমা নাসরিন
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 31 December, 2019, 10:29 PM

ধর্ম নিয়ে আবার বোমা ফাটালেন তসলিমা নাসরিন

ধর্ম নিয়ে আবার বোমা ফাটালেন তসলিমা নাসরিন

ধর্ম নিয়ে লেখালেখির কারণে বাংলাদেশ ছাড়তে হয়েছিল নারীবাদী লেখিকা তসলিমা নাসরিনকে। দীর্ঘদিন ধরে তিনি নিজের নির্বাসিত জীবন কাটিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গে। তবে তাঁর কলম থেমে থাকে নি। বইয়ে বা ফেসবুকে তসলিমার কলম চলছে অবিরাম। প্রায়ই তিনি নানা চলমান বিষয় নিয়ে স্ট্যাটাস দিয়ে থাকেন। এবার মঙ্গলবার (৩১ ডিসেম্বর) নতুন বছর উপলক্ষে স্মৃতিচারণা করে ও ইসলাম ধর্মকে কিছুটা আক্রমণ করে নিজের ভেরিফায়েড ফেসবুক একাউন্টে একটি স্ট্যাটাস দিয়েছেন তিনি। বিডি২৪লাইভের পাঠকদের জন্যে স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো।

তসলিমা লিখেছেন, “আমাদের পাড়ার মাঠে প্রায়ই নাচ গান আবৃত্তি নাটকের অনুষ্ঠান হতো। শুধু আমাদের পাড়ার মাঠেই নয়, সব পাড়ার মাঠেই হতো। এরকমই নিয়ম ছিল। শহরে বড় করে হতো রবীন্দ্র নজরুল সুকান্ত জয়ন্তী উৎসব। নাস্তিক আস্তিক- হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সকলে উৎসবে যোগ দিত। শিল্পী জয়নুল আবেদিনের সংগ্রহশালায় প্রতি বছর মেলা বসতো। আমাদের ষাট সত্তর দশক এমনই ছিল। আশির দশকও। টুপি দাড়ি আর হিজাব বোরখার উৎপাত খুবই কম ছিল। পাকিস্তান আমলে খুব অল্প কিছু লোক ধর্মান্ধ ছিল, এখন বাংলাদেশে অল্প কিছু লোক আধুনিক চিন্তাধারার, বাকিরা ধর্মান্ধ। কী লাভ হয়েছে বাংলাদেশ হয়ে! কোনও লাভ হয়নি, বরং ক্ষতি হয়েছে। শহরের হাটে মাঠে ঘাটে নাচ গানের উৎসবের বদলে এখন ধর্ম ব্যবসায়ীদের ওয়াজ। গ্রামের হাটে মাঠে ঘাটে যাত্রা পালা কবির লড়াইএর বদলে এখন ধর্ম ব্যবসায়ীদের ওয়াজ। দেশটি মগজধোলাই হওয়া কূপমণ্ডুকদের দেশ এখন।

পাকিস্তানেও ধর্মান্ধতা বেড়ে দ্বিগুণ, ত্রিগুণ। সাধারণ মুসলমান অনেক বেশি সভ্য ভব্য ছিল যখন তারা অখন্ড ভারতের নাগরিক ছিল। কিছু দূরদৃষ্টিহীন রাজনীতিক দেশভাগের মতো শিশুতোষ কাজ করে মানুষের সর্বনাশ করেছে। মানুষের মনে ধৃণা আর বিদ্বেষ পুরে দিয়েছে। ১০ লক্ষ মানুষকে এই ঘৃণার বলি হতে হয়েছে। জানিনা কত কোটি মানুষকে উদ্বাস্তু করেছে দেশভাগ। আজও দেশে দেশে দেখি দেশভাগ। দেশভাগ দেশভাগের জন্ম দেয়।”

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status