ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬ ● ১১ অগ্রহায়ণ ১৪৩৩
মনোনয়নপত্র জমা দিলেন আতিকুল ইসলাম
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 31 December, 2019, 1:46 PM

মনোনয়নপত্র জমা দিলেন আতিকুল ইসলাম

মনোনয়নপত্র জমা দিলেন আতিকুল ইসলাম

আসন্ন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়নপত্র জমা দিয়েছেন আতিকুল ইসলাম। মঙ্গলবার দুপুরে ডিএনসিসির রিটার্নিং কর্মকর্তা আবুল কাসেমের কাছে এই মনোনয়নপত্র জমা দেন তিনি।

এ নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী হতে মনোনয়নপত্র নিয়েছিলেন আতিকুল ইসলাম, প্রার্থিতাও পেয়েছেন। এ জন্য ঢাকা উত্তর সিটি নির্বাচনে অংশ নিতে বিধি অনুযায়ী গতকাল সোমবার মেয়র পদ ছেড়েছেন তিনি।

আনিসুল হকের মৃত্যুতে ঢাকা উত্তরে মেয়র পদে উপনির্বাচনে গত বছর বিজয়ী হন ব্যবসায়ী নেতা আতিকুল। গতবারের মতো এবারও ক্ষমতাসীন আওয়ামী লীগ তাকে মনোনয়ন দিয়েছে।

আদালতের আদেশে সিটি কর্পোরেশনের মেয়র পদটি লাভজনক বিবেচিত হওয়ায় প্রার্থী হতে পদ ছাড়তে হয় উত্তরের মেয়রকে। আর স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইনে সংসদ সদস্যরা মেয়র পদে ভোটের অযোগ্য হন। সেক্ষেত্রে মেয়র পদে প্রার্থী হতে হলে সংসদ সদস্য পদ ছেড়ে মনোনয়নপত্র জমা দিতে হবে।

ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৩১ ডিসেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই ২ জানুয়ারি, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ৯ জানুয়ারি এবং প্রতীক বরাদ্দ হবে ১০ জানুয়ারি। ভোটগ্রহণ ৩০ জানুয়ারি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status