ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২১ জুন ২০২৬ ৭ আষাঢ় ১৪৩৩
পিরোজপুরে বাসার ছাদে কলেজছাত্রের লাশ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 15 December, 2019, 7:12 PM

পিরোজপুরে বাসার ছাদে কলেজছাত্রের লাশ

পিরোজপুরে বাসার ছাদে কলেজছাত্রের লাশ

পিরোজপুর শহরের নিজ বাসার ছাদ থেকে ফারদিন মাহমুদ রাফিন (১৭) নামে এক কলেজছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে।



শনিবার রাতে শহরের পশ্চিম মাছিমপুর এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান।




ফারদিন মাহমুদ রাফিন পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ছোট শৌলা গ্রামের প্রবাসী সেলিম মাহমুদ হাওলাদারের পুত্র এবং ইন্দুকানী ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্র বলে জানা গেছে।



 ফারদিন মাহমুদ রাফিন তার মায়ের সঙ্গে শহরের পশ্চিম মাছিমপুরে একটি বাসা নিয়ে ভাড়া থাকত।




রাফিনের মামা ইমরান হাওলাদার জানান, ওই দিন মাগরিবের নামাজের পরপরই রাফিনের মা তাকে ফোন দিয়ে জানান, তাদের বাসার ছাদে রাফিন অসুস্থ হয়ে পড়ে আছে।





খবর পেয়ে তিনি রাফিনদের বাসায় গিয়ে দেখতে পান রাফিনের মা ও বোনসহ কয়েকজন রাফিনকে হাসপাতালে নেয়ার জন্য নিচে গেটের কাছে নিয়ে এসেছে। পরে তারা রাফিনকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।






জেলা হাসপাতালের চিকিৎসক ডা. আরিফ হাসান জানান, সন্ধ্যা ৬টার দিকে নিস্তেজ অবস্থায় রাফিন নামের এক যুবককে তার মা সহ পরিবারের স্বজনরা হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন এবং চিকিৎসক তাকে মৃত বলে জানান পরিবারকে। এ সময় রাফিনের গলায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখা যায়।






পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান জানান, কলেজছাত্র রাফিনের মৃত্যুর বিষয়টি রহস্যজনক। তাই পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে। এ ছাড়া লাশটি ময়নাতদন্তে পাঠানোসহ আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status