ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৩ জুন ২০২৬ ৮ আষাঢ় ১৪৩৩
আদালতে নেয়া হচ্ছে সৈকতকে, ৭ দিনের রিমান্ড আবেদন করবে ডিবি
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 8 December, 2019, 2:14 PM

আদালতে নেয়া হচ্ছে সৈকতকে, ৭ দিনের রিমান্ড আবেদন করবে ডিবি

আদালতে নেয়া হচ্ছে সৈকতকে, ৭ দিনের রিমান্ড আবেদন করবে ডিবি

স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রূম্পা হত্যার ঘটনায় তার ঘনিষ্ঠ বন্ধু সৈকতের সঙ্গে রুম্পার ওই ভবনে প্রবেশ করার দৃশ্য পেয়েছে ডিবি। সৈকতকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে নেয়া হচ্ছে। ডিবি ৭ দিনের রিমান্ড আবেদন করবে বলে জানা যায়।

এর আগে ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরার ফুটেজে ঘনিষ্ঠ বন্ধু সৈকতের সঙ্গে রুম্পার ওই ভবনে প্রবেশ করার দৃশ্য পেয়েছে ডিবি। ওইদিন রাত সোয়া ১০টায় তার মরদেহ পাওয়া যায় ভবনটির নিচে। ডিবি জানিয়েছে, এখন বিষয়টি আত্মহত্যা না হত্যা তা নিশ্চিত হওয়ার জন্য সৈকতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। রোববার (৮ ডিসেম্বর) সকালে ডিবির যুগ্ম কমিশনার মাহাবুবুল আলম এ তথ্য নিশ্চিত করেন।

মাহাবুবুল আলম বলেন, ‘ওই ভবনে রুম্পা তার বয়ফ্রেন্ডের সঙ্গে প্রবেশ করার বিষয়টি সিসি ক্যামেরার ফুটেজে নিশ্চিত হওয়া গেছে। এ কারণে সৈকত নামের ওই যুবককে আটক করে আনা হয়েছে এবং জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ধারণা করা হচ্ছে, এর মাঝে কোন এক পর্যায়ে তিনি দৌড়ে গিয়ে লাফিয়ে পড়তে পারেন। তবে বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি।’ গত বুধবার রাত পৌনে ১১টার দিকে সিদ্ধেশ্বরীর ৬৪/৪ নম্বর বাসার নিচে রুম্পার মরদেহ পড়ে থাকতে দেখা যায়। ঘটনার পরপরই পুলিশ, সিআইডি, ডিবি ও র‌্যাবের সদস্যরা আলামত সংগ্রহ করেন। ধারণা করা হচ্ছে, মৃত্যুর আগে ধর্ষিত হয়েছিলেন। পুলিশের সুরতহাল রিপোর্ট অনুযায়ী মেরুদণ্ড, বাম হাতের কনুই ও ডান পায়ের গোড়ালি ভাঙা। মাথা, নাক, মুখে জখম এবং রক্তাক্ত অবস্থায় ছিল। বুকের ডান দিকে ক্ষত চিহ্নও ছিল।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status