ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১৬ জুন ২০২৬ ২ আষাঢ় ১৪৩৩
বিয়ের আনন্দ শেষে লাশ হয়ে ফিরলেন যুবক
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Friday, 6 December, 2019, 9:09 PM

বিয়ের আনন্দ শেষে লাশ হয়ে ফিরলেন যুবক

বিয়ের আনন্দ শেষে লাশ হয়ে ফিরলেন যুবক

সিলেটের গোলাপগঞ্জে বিয়ের আনন্দ শেষে লাশ হয়ে বাড়ি ফিরলেন আবু তাহের নামে এক যুবক। নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হন তিনি।

শুক্রবার বিকেলে উপজেলার হেতিমগঞ্জে এ দুর্ঘটনা ঘটে। নিহত তাহের সিলেট শহরতলীর মেজরটিলা শ্যামলী আবাসিক এলাকার নুর মিয়ার ছেলে।

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওমর ফারুক জানান, তাহের তার বন্ধু আল-আমিনকে নিয়ে মোটরসাইকেলে বিয়ানীবাজারের একটি বিয়ের অনুষ্ঠান থেকে সিলেটে ফিরছিলেন। হেতিমগঞ্জে পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে তারা গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাহেরকে মৃত ঘোষণা করেন। আহত আল-আমিনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status