ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১৫ জুন ২০২৬ ১ আষাঢ় ১৪৩৩
মুজিববর্ষে ঢাকা আসবেন মোদি, প্রণব ও সোনিয়া
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 6 December, 2019, 6:35 PM

মুজিববর্ষে ঢাকা আসবেন মোদি, প্রণব ও সোনিয়া

মুজিববর্ষে ঢাকা আসবেন মোদি, প্রণব ও সোনিয়া

মুজিববর্ষের (২০২০) অনুষ্ঠানে যোগ দিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশ সফর করবেন বলে আশা করা হচ্ছে। এছাড়া, সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি ও কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীরও আসার কথা রয়েছে।

শুক্রবার (৬ ডিসেম্বর) জাতীয় জাদুঘরে বাংলাদেশকে ভারতের স্বীকৃতির ৪৮তম বার্ষিকী উপলক্ষে ‘মুক্তিযুদ্ধে ভারতের অবদান ও বাংলাদেশ-ভারত সম্পর্ক’ শীর্ষক আলোচনা সভায় পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন এ তথ্য জানান।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দেশের জনগণের প্রত্যাশা বন্ধুপ্রতিম ভারত উভয় দেশের জনগণের মধ্যে দুশ্চিন্তা বা আতঙ্কের পরিবেশ সৃষ্টি হওয়ার মতো কোনও কাজ করবে না। পরস্পর বন্ধুত্বের মাধ্যমেই বাংলাদেশ-ভারত এগিয়ে যাবে। উভয় দেশের জনগণের প্রত্যাশা পূরণ হবে।’

তিনি বলেন, ‘বাংলাদেশ সরকার ৩৮০ শহীদ ভারতীয় সেনা সদস্যের জন্য সম্মাননা স্মারক প্রস্তুত করেছে, যা শিগগিরই তাদের কাছে হস্তান্তর করা হবে।’

গত বছরের ১৬ই ডিসেম্বর বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী কলকাতার ফোর্ট উইলিয়ামে মুক্তিযুদ্ধে শহীদ ১২ ভারতীয় সশস্ত্র বাহিনীর সদস্যের পরিবারের হাতে মুক্তিযুদ্ধ সম্মাননা তুলে দেন।

মুক্তিযুদ্ধে ভারতের অবদানের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাদের স্বাধীনতা সংগ্রামে ভারত সরকার ও ভারতীয় জনগণের বহুমাত্রিক অবদানের বিস্তারিত আলোচনা ছাড়া বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস অসম্পূর্ণ।’

তিনি আরও বলেন, ‘১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় আমরা দুই বন্ধুপ্রতিম প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তানের সামরিক বাহিনীর বিরুদ্ধে একসঙ্গে রক্ত ঝরিয়েছি।’

পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘বাংলাদেশের ছাত্র-জনতা, কৃষক-শ্রমিক, উকিল-মোক্তার, বুদ্ধিজীবী, যুবক, সব শ্রেণির জনগণ মুক্তিযুদ্ধে অংশ নেয়।’ মুক্তিযুদ্ধ মূলত জনযুদ্ধ বলেও তিনি মন্তব্য করেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status