ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৮ জুন ২০২৬ ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
বাংলাদেশে প্রবেশ করে দুই জেলেকে ধরে নিয়ে গেছে বিএসএফ
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Friday, 6 December, 2019, 1:02 AM

বাংলাদেশে প্রবেশ করে দুই জেলেকে ধরে নিয়ে গেছে বিএসএফ

বাংলাদেশে প্রবেশ করে দুই জেলেকে ধরে নিয়ে গেছে বিএসএফ

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ফরহাদপুর নির্মলচরের নিচ হতে বাংলাদেশ সীমান্তে প্রবেশ করে আব্দুর রহিম (৫৫) ও ওমর আলী (৩২) দুই জেলেকে ধরে নিয়ে গেছে ভারতের টিকনা চর ক্যাম্পের বিএসএফ সদস্যরা। বিএসএফের তুলে নিয়ে যাওয়া দুই জেলে প্রেমতলী কাঁঠাল বাড়িয়া গ্রামের আবু বক্কর ও মৃত মোশাররফ হোসেনের ছেলে। মাটিকাটা ইউপির ১ নং ওয়ার্ড সদস্য নয়ন আলী জানান, আটকৃত দুইজেলে বিকেল ৩ টার দিকে বাংলাদেশের ভিতর ফরহাদপুর সামাজিক বনায়নের নিকট নির্মল চর এলাকায় মাছ ধরে নিয়ে আসছিল। এই সময় ভারতীয় বিএসএফ সদস্যরা বাংলাদেশ প্রবেশ করে তাদের টেনে হিচড়ে নিয়ে চলে যায়। এই ঘটনা এলাকাবাসী প্রেমতলী বিজিবি ক্যাম্পেও জানিয়েছে। বাংলাদেশে বিএসএফ প্রবেশ করে ধরে নিয়ে যাওয়ায় এলকায় একধরের আতঙ্ক বিরাজ করছে।

এ বিষয়ে বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জিয়াউদ্দিন মাহমুদ বলেন, স্থানীয়রা বিজিবিকে জানিয়েছে বিএসএফ সদস্যরা বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে দুই জেলেকে ধরে নিয়ে গেছে। এ সময় কয়েকজন পালিয়ে আসতে সক্ষম হয়েছে। তবে এ ঘটনার পর বিএসএফের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status