ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২২ নভেম্বর ২০২৬ ● ৭ অগ্রহায়ণ ১৪৩৩
এশিয়া একাদশ বনাম বিশ্ব একাদশের ম্যাচ হবে ভারতে
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 3 December, 2019, 6:42 PM

এশিয়া একাদশ বনাম বিশ্ব একাদশের ম্যাচ হবে ভারতে

এশিয়া একাদশ বনাম বিশ্ব একাদশের ম্যাচ হবে ভারতে

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী স্মরণীয় করে রাখতে অল স্টার এশিয়া এবং বিশ্ব একাদশের মধ্যে দুটি টি-টোয়েন্টি ম্যাচ আয়োজন করতে যাচ্ছে বিসিবি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আয়োজনে আগামী বছরের ১৮ থেকে ২১ মার্চ প্রীতি ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে।

বাংলাদেশে অনুষ্ঠিত এই প্রদর্শনী ম্যাচ দুটি শেষ হলেই প্রীতি ম্যাচ হবে ভারতে। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) নতুন সভাপতি সৌরভ গাঙ্গুলী এশিয়া একাদশ ও বিশ্ব একাদশের মধ্যে মার্চে একটি প্রীতি ম্যাচ আয়োজনের চেষ্টা করে যাচ্ছেন।

আগামী বছরে ভারতের আহমেদাবাদে সরদার প্যাটেল স্টেডিয়ামের যাত্রা শুরু হবে। প্রায় এক লাখ দর্শক ধারণ ক্ষমতা সম্পন্ন এই স্টেডিয়ামের উদ্বোধনী অনুষ্ঠান জমকালো করতেই এশিয়া একাদশ এবং বিশ্ব একাদশের মধ্যে একটি প্রদর্শনী ম্যাচ আয়োজনের চেষ্টা করছে বিসিসিআই। ভারতীয় স্পোর্টসভিত্তিক সংবাদ মাধ্যম ক্রিকট্রেকার সূত্রে এমনটি জানা যায়।

ভারতের আহমেদাবাদে বিশ্বের বৃহত্তম স্টেডিয়াম তৈরি করা হচ্ছে। সর্দার প্যাটেল স্টেডিয়ামটি আগামী বছরের মার্চে প্রস্তুত হবে বলে আশা করা হচ্ছে। স্টেডিয়ামটির ধারণ ক্ষমতা অস্ট্রেলিয়ার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের চেয়ে বেশি। প্রায় এক লাখ দর্শক একই সঙ্গে সরাসারি খেলা দেখার সুযোগ পাবেন।

গত রোববার বিসিসিআইয়ের বার্ষিক সাধারণ সভা শেষে সৌরভ গাঙ্গুলী জানিয়েছন, এশিয়া একাদশ এবং বিশ্ব একাদশের মধ্যে খেলা আইসিসির অনুমোদনসাপেক্ষে হবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status