ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬ ● ৮ অগ্রহায়ণ ১৪৩৩
ভুয়া মেডিকেল সার্টিফিকেট বানাতেন ঢামেকে'র ওয়ার্ড বয়!
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 2 December, 2019, 7:03 PM

ভুয়া মেডিকেল সার্টিফিকেট বানাতেন ঢামেকে'র ওয়ার্ড বয়!

ভুয়া মেডিকেল সার্টিফিকেট বানাতেন ঢামেকে'র ওয়ার্ড বয়!

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে ভুয়া মেডিকেল সার্টিফিকেট প্রস্তুতকারী চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‍্যাব)।

র‍্যাব-৩ এর সিপিসি-২ কোম্পানি কমান্ডার মেজর জাহাঙ্গীর জানান, গ্রেফতার আরিফ ঢামেক হাসপাতালের ওয়ার্ড বয় হিসেবে কর্মরত। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ভুয়া মেডিকেল সার্টিফিকেট তৈরির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে সে।

তিনি আরও বলেন, গোপন তথ্যের ভিত্তিতে সোমবার দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ঢামেক ক্যাম্পাসের নার্সিং কলেজে অভিযান চালিয়ে আমরা আরিফকে গ্রেফতার করি।

অভিযানে ভুয়া জন্ম ও মৃত্যু সনদ উদ্ধার করা হয়। আরও উদ্ধার করা হয় সিলসহ আহত কিংবা জখম হওয়া সংক্রান্ত মেডিকেল সার্টিফিকেট।

মেজর জাহাঙ্গীর বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, শুধু আরিফই নয় ঢামেক হাসপাতালের আরও কিছু কর্মচারী এই চক্রের সঙ্গে জড়িত। বিভিন্ন সময় সে ভুয়া মেডিকেল সার্টিফিকেট বানিয়ে সরবরাহ করেছে।

দীর্ঘদিন ধরেই এই চক্রটি অর্থের বিনিমিয়ে এসব কাজ করে আসছিল বলেও জানান এই র‍্যাব কর্মকর্তা।

প্রসঙ্গত, বিভিন্ন দাফতরিক কাজে ও মামলার ক্ষেত্রে মেডিকেল সার্টিফিকেটের প্রয়োজন হয়। এই সার্টিফিকেট পাওয়ার জন্য থাকতে হয় সুনির্দিষ্ট কারণ, অবলম্বন করতে হয় নির্দিষ্ট প্রক্রিয়া। যা সময়সাপেক্ষ। কিন্তু অনেকেই ভুয়া মেডিকেল সার্টিফিকেটের ভিত্তিতে মামলা করেন।

এই চক্রের সদস্যরা অর্থের বিনিময়ে যথাযথ কর্তৃপক্ষের স্বাক্ষরও নকল করে আসছিল। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে র‍্যাব।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status