ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬ ● ৮ অগ্রহায়ণ ১৪৩৩
বরিশাল থেকে সর্বোচ্চ মানুষ ঢাকায় আসে
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 2 December, 2019, 5:40 PM

বরিশাল থেকে সর্বোচ্চ মানুষ ঢাকায় আসে

বরিশাল থেকে সর্বোচ্চ মানুষ ঢাকায় আসে

বরিশাল থেকে ঢাকায় সবচেয়ে বেশি মানুষ এসেছে বলে এর জরিপে প্রকাশ করা হয়েছে। এরপর রয়েছে ময়মনসিংহ, কিশোরগঞ্জ, ভোলা এবং সবচেয়ে কম মানুষ এসেছে শরীয়তপুর থেকে। ‘এ গ্রামপেস টু লিভস অব দ্য পিপল ইন ঢাকা সিটি’ শীর্ষক এক গবেষণায় এ বিষয়টি তুলে ধরেছে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস)।

তবে গত ৫ বছরের হিসেবে সবচেয়ে বেশি মানুষ ঢাকায় এসেছে কিশোরগঞ্জ থেকে। এরপর রয়েছে বরিশাল, ময়মনসিংহ, ভোলা, কুমিল্লা, ফরিদপুর, রংপুর, চাঁদপুর, নোয়াখালী। আর সবচেয়ে কম মানুষ টাঙ্গাইল থেকে এসেছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।

সোমবার রাজধানীর গুলশানের একটি হোটেলে প্রতিবেদনটি উপস্থাপন করেন বিআইডিএসের গবেষক জুলফিকার আলী। বিআইডিএসের বার্ষিক গবেষণা সম্মেলনের সমাপণী দিনে বিভিন্ন বিষয়ে ৬টি গবেষণাপত্র উপস্থাপন করা হয়।

রাজধানীর ১০ শতাংশ বড়লোকের হাতে মোট আয়ের ৪১.১৯ শতাংশ জানিয়ে প্রতিবেদনে বলা হয়, এছাড়া সর্বনিম্ন ১০ শতাংশ গরীব মানুষের হাতে মাত্র ০.৯৬ শতাংশ ও ৫০ শতাংশ মানুষের হাতে ১৭.৯৮ শতাংশ আয়। ফলে আয় বৈষম্য প্রকট আকার ধারণ করেছে।

অপর এক গবেষণায় বলা হয়েছে, ঢাকায় বছরে যেসব মানুষ মারা যায় তার মধ্যে বায়ুদূষণ জনিত অসংক্রামক রোগে মারা যাচ্ছে ১০.৮ শতাংশ মানুষ। এর মধ্যে শ্বাসকষ্টে মারা যায় ৮ শতাংশ, কিডনি রোগে ২.৩ শতাংশ এবং ফুসফুসের রোগে মারা যাচ্ছে ০.৫ শতাংশ মানুষ।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status