ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ● ২৫ নভেম্বর ২০২৬ ● ৯ অগ্রহায়ণ ১৪৩৩
এবার ১৫ দফা দাবিতে তিন বিভাগে পেট্রোল পাম্প ধর্মঘট
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 1 December, 2019, 11:40 AM
সর্বশেষ আপডেট: Sunday, 1 December, 2019, 1:18 PM

এবার ১৫ দফা দাবিতে তিন বিভাগে পেট্রোল পাম্প ধর্মঘট

এবার ১৫ দফা দাবিতে তিন বিভাগে পেট্রোল পাম্প ধর্মঘট

এবার খুলনা, রাজশাহী ও রংপুর বিভাগে চলছে পেট্রোল পাম্প ধর্মঘট। এর ফলে পাম্প থেকে কোনো তেল বিক্রি করা হচ্ছে না।

১৫ দফা দাবি আদায়ে বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের একাংশ রোববার সকাল থেকে এ ধর্মঘট করছে।

ধর্মঘটে নৈতিক সমর্থন দিয়েছে বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন ওনার্স অ্যাসোসিয়েশন। তবে এর বিরোধিতা করেছে বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন ও ট্যাংকলরি মালিক-শ্রমিক ঐক্য পরিষদ।

১৫ দফা দাবির মধ্যে রয়েছে: সড়ক ও জনপদের বাড়তি ভূমি ইজারা মাসুল বাতিল করা, জ্বালানি তেল বিক্রির ক্ষেত্রে প্রচলিত কমিশন কমপক্ষে সাড়ে ৭ শতাংশ নির্ধারণ করা, জ্বালানি তেল ব্যবসায়ীদের কমিশন উৎপাদনকারী প্রতিষ্ঠান নাকি পরিবেশক পরিশোধ করবে তা নির্দিষ্ট করা, পেট্রোল পাম্পের জন্য কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের লাইসেন্স গ্রহণের প্রথা বাতিল অন্যতম।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status