ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ● ২৫ নভেম্বর ২০২৬ ● ৯ অগ্রহায়ণ ১৪৩৩
নামেই বড় তারকা নেইমার!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 1 December, 2019, 11:05 AM

নামেই বড় তারকা নেইমার!

নামেই বড় তারকা নেইমার!

বিশ্বসেরা হতে চেয়ে বার্সা থেকে ফ্রান্সের পিএসজিতে পাড়ি জমিয়েছিলেন ব্রাজিলের প্রাণভোমরা নেইমার। কিন্তু ফ্রান্সে গিয়ে শেষ পর্যন্ত কী পেলেন তিনি? না হতে পেরেছেন বিশ্বসেরা, না হতে পেরেছেন ক্লাবের প্রিয়পাত্র। এমনকি ফ্রান্সের সাবেক খেলোয়াড়দের সমালোচনাও তাকে সহ্য করতে হচ্ছে প্রতিনিয়ত। এবার নেইমারকে নিয়ে মুখ খুললেন ফ্রান্সের বিশ্বকাপজয়ী দলের মিডফিল্ডার ইমানুয়েল পতিত।

নেইমারের একা ম্যাচ জেতানোর ক্ষমতা নেই উল্লেখ করে তিনি বলেন, জীবনে অনেক অসাধারণ আক্রমণাত্মক ফুটবলারের সঙ্গে খেলেছি। জিনেদিন জিদান, ইয়ুরি জুরকায়েফ। তারা একাই ম্যাচের ফলাফল বদলে দেওয়ার ক্ষমতা রাখত। যে কোনো মুহূর্তে খেলার মোড় ঘুরিয়ে দিত। তারা শুধু আক্রমণের দিকেই মনোযোগ রাখত, দলের রক্ষণভাগ নিয়ে তাদের চিন্তা করতে হতো না। আমরা তাতে কিছু মনে করিনি। উল্টো আমরাই ওদের হয়ে রক্ষণভাগ সামলাতাম। কেননা আমরা জানতাম, ব্যক্তিগত নৈপুণ্যে কেউ ম্যাচ জেতালে তারাই করতে পারবে সেটা। নেইমার মোটেও তেমন খেলোয়াড় নয়।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status