ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬ ● ১১ অগ্রহায়ণ ১৪৩৩
সাড়ে ৩ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 1 December, 2019, 10:24 AM

সাড়ে ৩ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা

সাড়ে ৩ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা

দিনাজপুরের পার্বতীপুরে সাড়ে তিন বছরের এক শিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগ উঠেছে। আমজাদ হোসেন (১৯) নামে এক প্রতিবেশী শিশুটিকে ধর্ষণের পর হত্যা করেছে বলে অভিযোগ পরিবারের।

শনিবার (৩০ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে অভিযুক্ত আমজাদের তালাবদ্ধ ঘর থেকে আহত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে পুলিশ। পরে তাকে পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. আলম মিয়া বলেন, শিশুটিকে ধর্ষণের কারণে অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

পার্বতীপুর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান বলেন, অভিযুক্ত আমজাদকে আটকের চেষ্টা চলছে। আমজাদের চাচা শাহিনুর আলমকে ইতোমধ্যে আটক করা হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status