ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬ ● ১১ অগ্রহায়ণ ১৪৩৩
বদলে যাওয়া বিজয়ের মাস
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 1 December, 2019, 9:54 AM

বদলে যাওয়া বিজয়ের মাস

বদলে যাওয়া বিজয়ের মাস

বাঙালি জাতির ইতিহাসে অনন্য গৌরবময় বিজয়ের মাস শুরু হলো আজ। ত্রিশ লাখ শহীদ আর দুই লাখের বেশি নির্যাতিতার শোষণ-বঞ্চনার বিনিময়ে ১৬ ডিসেম্বর বিজয় ছিনিয়ে এনেছিল বাঙালিরা। জাতির ইতিহাসে স্মরণীয়-বরণীয় এই মাসটি নানা কর্মসূচির মাধ্যমে উদযাপন করে বাঙালি। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে এই মাসটি একটু ভিন্নভাবেই আসছে।

একটা সময় ছিল যখন বিজয়ের মাসে যুদ্ধাপরাধীদের বিচার দাবিটা জোরালো ভাবে উচ্চারিত হতো। এ বিষয়টি নিয়ে অনেক আলোচনা হতো। কিন্তু গত দু`এক বছরে বিজয়ের মাসটি ভারমুক্ত হয়ে পালন করছে বাঙালি। যুদ্ধাপরাধীদের বিচারকাজ শেষ হয়েছে এবং শীর্ষ যুদ্ধাপরাধীদের শাস্তি কার্যকর হয়েছে। এর মাধ্যমে শহীদদের রক্তের ঋণ কিছুটা হলেও শোধ করতে পেরেছে বাঙালি। যুদ্ধাপরাধীদের বিচারের মাধ্যমে একটা কলঙ্ক থেকেও মুক্তি পেয়েছে জাতি।

বিএনপি-জামাত জোট সরকারের শাসনামলে শীর্ষ যুদ্ধাপরাধীদের বহাল তবিয়তে ঘুরে বেড়াতে দেখেছি আমরা। সেসময় মন্ত্রী প্রতিমন্ত্রীসহ রাষ্ট্রের শীর্ষ পর্যায়ে একাত্তরের ঘাতক দালালদের বসানো হয়েছিল। নিরীহ বাঙালিদের সঙ্গে যারা বিশ্বাসঘাতকতা করেছে তাদের গাড়িতেই শোভা পেয়েছিল শহীদদের রক্তে অর্জিত জাতীয় পতাকা। শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে শুধু ওই লজ্জার অবসানই ঘটায়নি, একই সঙ্গে তাদের বিচারও করেছে। এর ফলে কয়েক দশকের কলঙ্ক থেকে মুক্তি পেয়েছে বাঙালি জাতি। এ কারণে এখন বিজয়ের মাসটা অন্য বছরগুলোর থেকে একেবারেই ভিন্ন। একেবারেই আলাদা।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status