ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬ ● ১১ অগ্রহায়ণ ১৪৩৩
চাঁদপুরে প্রেমিকের বাড়ীতে প্রেমিকার অনশন
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 30 November, 2019, 9:15 PM

চাঁদপুরে প্রেমিকের বাড়ীতে প্রেমিকার অনশন

চাঁদপুরে প্রেমিকের বাড়ীতে প্রেমিকার অনশন

চাঁদপুরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ীতে অনশন করছেন সোনিয়া আক্তার (২৬) নামে এক প্রেমিকা। শনিবার (৩০ নভেম্বর) সকাল থেকে চাঁদপুর সদর উপজেলার পশ্চিম সেকদি গ্রামের প্রেমিক শেখ মাহবুব আলমের বাড়িতে অনশন শুরু করেন তার প্রেমিকা সোনিয়া। এ ঘটনায় এলাকাজুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে।

অনশনরত সোনিয়া ও এলাকাবাসী জানান, এক বছর ধরে স্থানীয় সহিদ উল্যাহর ছেলে প্রবাসী মাহাবুব আলমের সাথে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। বিভিন্ন সময়ে তাকে নিয়ে নানা স্থানে রাখে প্রবাসী মাহাবুব। বিয়ের প্রলোভনে তাকে দৈহিক সম্পর্কেও জড়াতে বাধ্য করা হয় বলে অভিযোগ তার। পরে সে গত ১৫ নভেম্বর চাঁদপুর মডেল থানায় নারী ও নির্যাতন আইনে একটি মামলা দায়ের করে। বর্তমানে মামলাটি তদন্তাধীন। কিন্তু মামলা দায়েরের পরও সোনিয়া তার প্রেমিক মাহবুবের বাড়ীতে এসে বিয়ের দাবাীতে অবস্থান নেয়।

প্রবাসী মাহাবুরের বাবা সহিদ উল্যাহ জানান, আমার ছেলে বাড়ীতে নেই। কিন্তু এই মেয়েটি এসে আমার বসতঘরে ঢুকে আমাদের লাঞ্ছিত করে এবং ঘরে থাকা আসবাবপত্র ভাংচুর করে। পরে আমি থানায় খবর দেই। চাঁদপুর মডেল থানার উপ-পরিদর্শক জানান, খবর পেয়ে ওসি স্যারের নির্দেশে আমি ঘটনাস্থলে যাই। উভয় পক্ষ বর্তমানে থানায় আছে। এখন আইনগতভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status