ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬ ● ১১ অগ্রহায়ণ ১৪৩৩
বন্ধুত্বের ফাঁদে ফেলে অপহরণ, আটক ৩
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 30 November, 2019, 7:22 PM

বন্ধুত্বের ফাঁদে ফেলে অপহরণ, আটক ৩

বন্ধুত্বের ফাঁদে ফেলে অপহরণ, আটক ৩

রাজধানীর গেন্ডারিয়ায় বিশেষ অভিযান চালিয়ে শাকিল হোসন হাওলাদার (৩৮) নামে অপহৃত এক ব্যক্তিকে উদ্ধার করেছে র‌্যাব। এ সময় নারীসহ ৩ অপহরণকারীকে আটক করা হয়।

অপহরণকারীদের নাম- রজনী আক্তার পপি (২৬), কামরুজ্জামান অন্তু (২৪) ও সানজু আহমেদ (২৩)।

শুক্রবার তাদের সতীশ সরকার রোড থেকে আটক করা হয়।

র‌্যাব-১০ এর অধিনায়ক পুলিশের অতিরিক্ত উপ-মহাপরিদর্শক মো. কাইয়ুমুজ্জামান খান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, আটক পপি, শাকিল, হাওলাদারকে বন্ধুত্বের ফাঁদে ফেলে। পরে আটক অন্যদের সহায়তায় শাকিলকে কদমতলী থেকে গেন্ডারিয়ায় একটি বাড়িতে নিয়ে জিম্মি করে তারা। জিম্মি করার পর শাকিলকে নির্যাতন করে তার স্বজনদের কাছে ২ লাখ টাকা মুক্তিপণ দাবি করে সংঘবদ্ধ এ অপহরণকারীরা। অন্যথায় তাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। শাকিলের পরিবার ৫০ হাজার টাকা মুক্তিপণ পরিশোধ করে। তবে শাকিলকে মুক্তি দেয়া হয়নি। একপর্যায়ে তার পরিবার র‌্যাবের কাছে অভিযোগ করলে মাঠে নামে র‌্যাব।

অধিনায়ক আরো জানান, গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় সতিশ সরকার রোড এলাকায় শুক্রবার সন্ধ্যায় অভিযান চালিয়ে অপহৃত শাকিল হোসেন হাওলাদারকে উদ্ধার করা হয়। এ সময় ৩ অপহরণকারীকে আটক করা হয়। তাদের কাছ থেকে মুক্তিপণের ৫০ হাজার টাকা ও ৩টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status