ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬ ● ১১ অগ্রহায়ণ ১৪৩৩
ভক্তের আবদার পূরণে ‘ফটোগ্রাফার’ হলেন পন্টিং
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 30 November, 2019, 6:37 PM

ভক্তের আবদার পূরণে ‘ফটোগ্রাফার’ হলেন পন্টিং

ভক্তের আবদার পূরণে ‘ফটোগ্রাফার’ হলেন পন্টিং

খেলোয়াড়ি জীবনে বিশ্বের অন্যতম সেরা তারকা ছিলেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি অধিনায়ক রিকি পন্টিং। অবসরের পর ক্রিকেট বিশেষজ্ঞ ও ধারাভাষ্যকার হিসেবেও কুড়িয়েছেন প্রচুর খ্যাতি। এখনও তার সঙ্গে একটি ছবি তোলা, খানিক সময় কাটাতে চাওয়া মানুষের সংখ্যা অগণিত।

অথচ নিজ দেশে তাকেই কি না পড়তে হয়েছে বিপাকে। এক ভক্তের আবদার মেটাতে ছবিতে পোজ দেয়ার বদলে পন্টিংকে হতে হয়েছে ফটোগ্রাফার। অবশ্য এর পেছনে অস্ট্রেলিয়ার ক্রীড়া উপস্থাপক মেলানি ম্যাকলাফলিনেরও ‘দায়’ আছে বলতেই হবে। কেননা সেই ব্যক্তি যে ছিলেন মেলানির বিশাল বড় ভক্ত।

শুক্রবার অস্ট্রেলিয়া ও পাকিস্তানের মধ্যকার দিবারাত্রির টেস্ট শুরুর আগে এক ভক্ত দৌড়ে আসেন হাঁটতে থাকা পন্টিং ও মেলানির সামনে। তার নিজের ফোন পন্টিংয়ের হাতে দিয়ে অনুরোধ করেন মেলানির সঙ্গে একটি ছবি তুলে দেয়ার জন্য। ভক্তের কথা রেখে মেলানির সঙ্গে ছবি তুলে দিতে দ্বিধাবোধ করেননি পন্টিং।

অস্ট্রেলিয়ান অধিনায়কের ছবি তোলার ছবি আবার পাশ থেকে তুলে ফেলেন উপস্থিত অন্যানরা। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে মেলানির সঙ্গে তোলা সেই ব্যক্তির ছবির বদলে, পন্টিং যে সেই ব্যক্তি ও মেলানির ছবি তুলছেন, সেই ছবিই ভাইরাল হয়ে গেছে।

এটিতে আবার দারুণ মজা পেয়েছে মেলানিও। টুইটারে এই ঘটনার ছবি পোস্ট করে কিঞ্চিৎ খোঁচাও মেরেছেন পন্টিংয়ের উদ্দেশ্যে।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status