ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬ ● ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
বিয়ের পরের রাতেই ঘুমন্ত নববধূ চিরঘুমে
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 28 November, 2019, 11:22 PM

বিয়ের পরের রাতেই ঘুমন্ত নববধূ চিরঘুমে

বিয়ের পরের রাতেই ঘুমন্ত নববধূ চিরঘুমে

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বিয়ের একদিন পরই রাহেলা বেগম নামে এক নববধূর মৃত্যু হয়েছে। বুধবার রাতে উপজেলার ধাপেরহাট ইউপির আলীনগর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ওই গ্রামের ওসমান আলী নামে এক বৃদ্ধের প্রথম স্ত্রী মারা যাওয়ার কারণে মঙ্গলবার রাতে ছত্রগাছা গ্রামের রাহেলা বেগমকে বিয়ে করেন। ওই রাতেই নববধূকে বাড়িতে তোলেন ওসমান আলী। পরদিন বুধবার রাতে দু'জনে ঘুমাতে যান। ঘুমন্ত থাকা অবস্থায় রাহেলা বেগম মৃত্যুবরণ করেন।

এ বিষয়ে ওসমান আলী জানান, বুধবার রাতে দু'জনে একই বিছানায় ঘুমান। রাত প্রায় সাড়ে ১১টার দিকে ঘুম থেকে জেগে রাহেলা বেগমকে ডাকাডাকি করা হলে কোনো ধরনের সাড়া দেননি। তবে কিভাবে মৃত্যু হয়েছে তা জানাতে পারেননি ওসমান আলী।

ধাপেরহাট ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম মণ্ডল বলেন, ওই নববধূর মৃত্যুর ঘটনাটি লোকমুখে শুনেছি। এ বিষয়ে কেউ কোনো অভিযোগ করেননি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status