ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬ ● ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
গ্রেফতার হওয়ার পর কর্মকাণ্ড স্বীকার করলেন জেএমবির ৪ সদস্য
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 28 November, 2019, 8:57 PM

গ্রেফতার হওয়ার পর কর্মকাণ্ড স্বীকার করলেন জেএমবির ৪ সদস্য

গ্রেফতার হওয়ার পর কর্মকাণ্ড স্বীকার করলেন জেএমবির ৪ সদস্য

ফেনী সদর থানার মায়ানিবাস, পশ্চিম বিজয়শিং ও সিলোনিয়া হাজির বাজার এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির ৪ জন এহসার সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব-১১ সদস্যরা। তারা হলেন, মাওলানা মো. সাইফুল্লাহ (৩৫), মো. মাহাদী ওরফে মেহেদী হাসান ওরফে দাউদ (৩০), মাওলানা আজিজুল হক (৪১) ও হাফেজ মাওলানা ইদ্রিস (৪০)। তারা নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় দায়ের করা সন্ত্রাস বিরোধী (জঙ্গি) মামলার পলাতক আসামি।

এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ উগ্রবাদী বই, উগ্রবাদী লিফলেট, ল্যাপটপ ও হার্ডডিস্ক উদ্ধার করা হয়। বুধবার দিবাগত রাতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। এ বিষয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আদমজীতে অবস্থিত র‍্যাব-১১’র প্রধান কার্যালয়ের অতিরিক্ত পুলিশ সুপার মো. আলেপ উদ্দিনের (পিপিএম) পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে র‍্যাবের অতিরিক্ত পুলিশ সুপার মো. আলেপ উদ্দিন জানান, গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে জানা যায় যে, তারা নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামা’আতুল মুজাহেদীন বাংলাদেশ (জেএমবি) এর সক্রিয় এহ্সার সদস্য ও দাওয়াতী শাখার সমন্বয়কারী। তারা ১৯৯৯ সাল হতে ২০০৩ সাল পর্যন্ত জঙ্গি সংগঠন হারকাতুল জিহাদ (হুুজি) করতো।

২০০৩ সালে হুজি’র কার্যক্রম কমে যাওয়ার পর ২০০৪ সালে জেএমবি’র আধ্যাত্মিক নেতা আতিকুল্লাহ’র মাধ্যমে তারা জেএমবি’তে যোগদান করে। জেএমবি’তে যোগদানের পর নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন অঞ্চলে জেএমবি’র সদস্যদের সঙ্গে যোগাযোগ করে আসছিল। তারা অনলাইন থেকে উগ্রবাদী বই ও ভিডিও ডাউনলোডের মাধ্যমে বিতরণ করে জেএমবি’র সদস্য সংগ্রহের লক্ষ্যে নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন অঞ্চলে দাওয়াতি শাখার কাজ করে আসছিল।

তারা নারায়ণগঞ্জ, ঢাকা ও এর আশে পাশের বিভিন্নস্থানে বেশ কয়েকবার বৈঠকে মিলিত হয়। গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে আরও জানা যায় যে, তারা দীর্ঘদিন ধরে গোপনে সংগঠিত হয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবি’র কার্যক্রম পরিচালনা করে আসছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর উপর হামলার ও জেল থেকে আটক জেএমবি সদস্যদের মুক্ত করার পরিকল্পনা এবং সংঘঠনের জন্য তহবিল সংগ্রহ করে বিভিন্ন ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড করার অপতৎপরতা চালিয়ে যাচ্ছে।

প্রেস বিজ্ঞপ্তিতে তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করে তারা দীর্ঘদিন ধরে গোপনে সংগঠিত হয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির কার্যক্রম পরিচালনা করে আসছে এবং নাশকতামূলক কর্মকাণ্ড করার অপতৎপরতা চালিয়ে যাচ্ছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status