ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬ ● ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
ফিরলেন শাবনূর
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 28 November, 2019, 8:45 PM

ফিরলেন শাবনূর

ফিরলেন শাবনূর

ঢাকাই সিনেমার প্রিয় মুখ শাবনূর। অনেক দিন থেকেই পর্দার আড়ালে তিনি। তাতে কী? তার জনপ্রিয়তায় একটুও ভাটা পড়েনি এখনো। হঠাৎ কোথাও কোনো অনুষ্ঠানে হাজির হলে তাকে দেখতে ঢল নামে মানুষের। এরই মধ্যে অভিনয় জীবনের ২৬ বছর পার করেছেন তিনি। নতুন ছবিতে তাকে দেখার জন্য অপেক্ষায় তার ভক্তরা।

২০১১ সালে অস্ট্রেলিয়া প্রবাসী অনিক মাহমুদকে বিয়ে করে স্বামীর সঙ্গে সেখানেই থাকেন এই নায়িকা। ভক্তদের জন্য খুশির খবরটি হলো কয়েক দিন আগেই দেশে ফিরেছেন শাবনূর। গত মঙ্গলবার রাতের ফ্লাইটে বাংলাদেশে এসেছেন তিনি।

আগামী ১৭ ডিসেম্বর শাবনূরের জন্মদিন। এবার নিজের দেশেই জন্মদিন পালন করবেন জনপ্রিয় এই নায়িকা পরিবার ও বন্ধু-সহকর্মীদের সঙ্গে ছুটি কাটিয়ে আবারও ফিরে যাবেন প্রবাসে।

চলতি বছরের শুরুতে একবার ঢাকায় এসেছিলেন শাবনূর। ফেব্রুয়ারি মাসের শেষ দিকে আবারও অস্ট্রেলিয়া ফিরে যান। প্রায় নয় মাস পর আবারও এলেন দেশে। অস্ট্রেলিয়ার সিডনিতে স্বামী ও ছেলেকে নিয়ে বসবাস করেন শাবনূর। তার ভাই-বোনসহ পরিবারের অন্য সদস্যরাও থাকেন ওখানে। সেখানে স্কুলে ছেলেকে ভর্তিও করিয়েছেন।

গতবার দেশে এসে পরিচালক মোস্তাফিজুর রহমান মানিকের নতুন ছবি ‘কত দিন দেখি না তোমায়’ সিনেমায় শাবনূরের অভিনয় করার কথা শোনা যাচ্ছিল। এবার কী কোনো সিনেমায় অভিনয় করবেন শাবনূর। নাকি শুধু ছুটি কাটিয়ে আবারও ফিরে যাবেন নায়িকা!

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status