ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬ ● ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
যৌতুক না পেয়ে অন্য নারীকে বিয়ে ইউপি চেয়ারম্যানের
নতুৃন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 27 November, 2019, 10:33 PM

যৌতুক না পেয়ে অন্য নারীকে বিয়ে ইউপি চেয়ারম্যানের

যৌতুক না পেয়ে অন্য নারীকে বিয়ে ইউপি চেয়ারম্যানের

পাবনার বেড়া উপজেলার চাকলা ইউপি চেয়ারম্যান ফারুক হোসেনের বিরুদ্ধে নারী নির্যাতন ও যৌতুক দাবির অভিযোগে মামলা করেছেন তার স্ত্রী সায়মা খাতুন। গত শুক্রবার বেড়া থানায় তিনি এ মামলা করেন।

থানার ওসি শাহিদ মাহমুদ খান মামলাটি গ্রহণ করে পরবর্তী কার্যক্রমের জন্য আদালতে পাঠিয়েছেন।

এজাহারে সায়মা খাতুন উল্লেখ করেন, ১১ বছর আগে ফারুক চেয়ারম্যানের সঙ্গে তার বিয়ে হয়। তাদের সালমান মুনতাসির তাছিন এবং ফাতির আল হাসান (দেড় বছর) নামে দুই সন্তান আছে।

সায়মা অভিযোগ করেন, ফারুক প্রায়ই নেশা করে বাড়ি ফিরতেন। যৌতুক দাবির পরিপ্রেক্ষিতে এরমধ্যে ১০-১২ লাখ টাকা দেয়া হয়েছে। এর পরেও বাবার কাছ থেকে যৌতুকের টাকা আনার জন্য নানাভাবে চাপ দিতে থাকেন। যৌতুক না পাওয়ায় তাকে প্রায়ই নির্যাতন করা হতো। এরমধ্যে তার অনুমতি ছাড়াই নাসিমা খাতুন নামের এক নারীকে বিয়ে করেন। এরপর থেকে নির্যাতনের মাত্রা আরো বাড়তে থাকে। তারই ধারাবাহিকতায় গত ২১ নভেম্বর ফারুক বেদম মারধর করে।

ওসি শাহিদ মাহমুদ খান জানান, মামলাটি গ্রহণ করা হয়েছে। আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।

চাকলা ইউপি চেয়ারম্যান ফারুক হোসেন জানান, বনিবনা না হওয়ায় মামলাটি করেছে স্ত্রী।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status