ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২৯ নভেম্বর ২০২৬ ● ১৪ অগ্রহায়ণ ১৪৩৩
সিনেমার নাম নিয়ে মুখ খুললেন দেব
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 27 November, 2019, 6:16 PM

সিনেমার নাম নিয়ে মুখ খুললেন দেব

সিনেমার নাম নিয়ে মুখ খুললেন দেব

বেশ কয়েক বছর ধরে টালিউডের চিত্রনায়ক দেবের সিনেমাগুলো বাংলাদেশেও মুক্তি পাচ্ছে। এবার তিনি ঢাকায় এলেন তাঁর ‘পাসওয়ার্ড’ সিনেমাটির প্রচারণায়। এসে তিনি জানতে পারলেন শাকিব খানও একই নামে একটি সিনেমা করেছেন। তবে ব্যাপারে একেবারে ওয়াকিবহাল ছিলেন না দেব। বললেন, তিনি ব্যাপারটা জানলে নিজের সিনেমার নাম এগি পরিবর্তন করে দিতেন।

দেব বলেন, ‘আমি যখন ছবিটির নামকরণ করি তখন বাংলাদেশে ‘পাসওয়ার্ড’ নামে কোন ছবি ছিল না। তবে শাকিব খান যে পাসওয়ার্ড নামে ছবি করছে সেটি আমি জানতাম না। সেটি জানতে পারলে আমি আমার ছবির নাম পরিবর্তন করে দিতাম।’ জানা গেছে, দেব এন্টারটেইনমেন্ট প্রযোজিত ও কমলেশ্বর মুখার্জির পরিচালিত সিনেমাটিতে প্রযুক্তি নির্ভর নানা সুবিধা ব্যবহারে মানুষকে আরও সচেতন করার বিষয়গুলো থাকছে। ছবিতে দেবকে সাইবার ক্রাইম বিভাগের প্রধান এবং রুক্সিনীকে হ্যাকারের চরিত্রে দেখা যাবে। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন পরমব্রত, পাওলি দাম, অদৃতসহ অনেকেই।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status