ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২৯ নভেম্বর ২০২৬ ● ১৪ অগ্রহায়ণ ১৪৩৩
এবার রেডিও জকিতে ফিরলেন মৌসুমী
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 27 November, 2019, 5:54 PM

এবার রেডিও জকিতে ফিরলেন মৌসুমী

এবার রেডিও জকিতে ফিরলেন মৌসুমী

ঢাকাই চলচ্চিত্রের প্রিয়দর্শনী নামেই পরিচিত নায়িকা মৌসুমী। দীর্ঘ দিনের ক্যারিয়ায়রে দর্শকদের উপহার দিয়েছেন বহু সুপার হিট ছবি। তবে এবার নতুন পরিচয়ে দেখা মিলবে এই নায়িকার।সম্প্রতি এবিসি রেডিও এফএম ৮৯.২–তে ‘মৌসুমী হাওয়া’ নামের একটি অনুষ্ঠান উপস্থাপন করছেন তিনি।

যে অনুষ্ঠানের প্রথম শো গত রোববার প্রচার হয়। অনুষ্ঠানটি নিয়ে বেশ উচ্ছ্বসিত এ নায়িকা। জানান এটা স্রেফ একটি অনুষ্ঠান নয়, দর্শকের সঙ্গে যোগাযোগের একটি মাধ্যম।

মৌসুমী বলেন, তিন মাস আগে এবিসি রেডিও থেকে মৌসুমী অনুষ্ঠানটি উপস্থাপনার প্রস্তাব পাই। তারপর ভেবে চিন্তে রাজি হয়ে যাই। কারণ‘ছোটবেলা থেকেই রেডিও শুনতাম। সিনেমার নানা অনুষ্ঠান হতো। খুব ভালো লাগত। সকালে রেডিওতে রবীন্দ্রসংগীত শুনতাম। কিছুদিন ধরে মনে হচ্ছিল, উপস্থাপনার প্রস্তাবটা লুফে নিই।

শো’টি নিয়ে মৌসুমী আরও বলেন, আমার কাছে একটা বিষয় ভালো লেগেছে। শুধু কাজ হিসেবেই এটা করছি না, এর মাধ্যমে দর্শকের সঙ্গে সপ্তাহে এক দিন অন্তত সরাসরি কথা বলতে পারব।

অনুষ্ঠানের মাধ্যমে মৌসুমীর জীবনের নানা দিকও ভক্তরা জানতে পারবেন। মাঝেমধ্যে নিজের পছন্দের শিল্পীদের নিয়েও স্টুডিওতে আড্ডায় মেতে উঠবেন বলে জানান মৌসুমী।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status