ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২৯ নভেম্বর ২০২৬ ● ১৪ অগ্রহায়ণ ১৪৩৩
স্বামী হত্যার দায়ে স্ত্রীর যাবজ্জীবন
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 27 November, 2019, 5:36 PM

স্বামী হত্যার দায়ে স্ত্রীর যাবজ্জীবন

স্বামী হত্যার দায়ে স্ত্রীর যাবজ্জীবন

দিনাজপুরে স্বামীকে হত্যার দায়ে ডলি খানম (২৬) নামে এক গৃহবধূকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়।

বুধবার (২৭ নভেম্বর) দুপুরে দিনাজপুর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-৩ এর বিচারক মো. আনোয়ারুল হক এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

কারাদণ্ডপ্রাপ্ত ডলি খানম দিনাজপুর সদর উপজেলার চৌঘরিয়া গ্রামের বেলায়েত মোল্লার মেয়ে। তিনি গোপালগঞ্জ জেলার সদর উপজেলার শুকতাইল গ্রামের মৃত ওমর আলীর ছেলে সাজ্জাদ হোসেনের (৩০) দ্বিতীয় স্ত্রী।

আদালত সূত্রে জানা গেছে, গত ২০১১ সালের ৪ নভেম্বর রাত ১০টায় ডলি খানম তার স্বামী সাজ্জাদ আলীকে দিনাজপুর সদর উপজেলার চৌঘরিয়া গ্রামের বাসায় হত্যা করে পালিয়ে যায়। পরে দিনাজপুর কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

পরদিন ৫ নভেম্বর নিহত সাজ্জাদ আলীর বড় ভাই শরিফুল ইসলাম বাদি হয়ে ডলি খানমের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। পরে ডলিকে গ্রেফতার করা হলে তিনি আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন।

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) হাসান ইমাম নয়ন ও আসামিপক্ষে অ্যাডভোকেট ইমামুল ইসলাম। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status