ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২৯ নভেম্বর ২০২৬ ● ১৪ অগ্রহায়ণ ১৪৩৩
লেবাননে ৩৫ বাংলাদেশি নারীকর্মী আটক
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 27 November, 2019, 5:27 PM

লেবাননে ৩৫ বাংলাদেশি নারীকর্মী আটক

লেবাননে ৩৫ বাংলাদেশি নারীকর্মী আটক

লেবাননের একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে ৩৫ বাংলাদেশি নারীকর্মীসহ বিভিন্ন দেশের প্রায় ৭০ জনকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন পুলিশ। এর মধ্যে বৈধ ভিসাধারী (আকামা) শ্রমিকও রয়েছেন। কী কারণে তাদের আটক করা হয়েছে তা এখনও জানা যায়নি।

আটক প্রবাসীরা বর্তমানে ইজদাইদি ইমিগ্রেশন পুলিশের হেফাজতে আছেন। বুধবার (২৭ নভেম্বর) স্থানীয় সময় সকাল ৬টায় রাজধানী বৈরুতের ডিকুয়ানি এলাকায় আউন মার্কেট সংলগ্ন সেন্টার মারিয়া জেস নামের ছয়তলা ভবনে থেকে তাদের আটক করা হয়।

জানা গেছে, নারীকর্মীরা সকালে কাজে যাবার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। ঠিক তখনই পুলিশ অভিযান চালায়। দুটি গাড়িতে এসে বিপুল সংখ্যক ইমিগ্রেশন পুলিশ সদস্য অভিযানে অংশ নেয়। এ সময় প্রবাসীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে পুলিশ সেখান থেকে বৈধ-অবৈধ বাংলাদেশি নারীকর্মীসহ ৭০ প্রবাসীকে আটক করে।

ভবনটিতে বিভিন্ন কোম্পানিতে কর্মরত বাংলাদেশিসহ অন্য দেশের প্রায় ৩০০ প্রবাসী বাস করতেন। তাদের মধ্যে দুইশোর অধিক বাংলাদেশি।

স্থানীয় প্রবাসীরা জানান, ইকামা থাকা সত্ত্বেও অনেক নারীকর্মীকে পুলিশ ধরে নিয়ে গেছে। এছাড়া অবৈধদের মধ্যে বেশ কয়েকজন স্বেচ্ছায় দেশে ফেরার কর্মসূচিতে নিবন্ধন করেছেন। লেবাননে বাংলাদেশ দূতাবাস সূত্র জানায়, আটক বাংলাদেশিদের ব্যাপারে জানতে সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।

প্রসঙ্গত, বিভিন্ন দেশ থেকে নারীকর্মীরা গৃহকর্মী ভিসায় লেবাননে আসেন। দেশটির আইন অনুযায়ী, নারীকর্মীদের নিয়োগকর্তার স্থান ব্যতীত অন্য কোথাও থাকা নিষেধ। দীর্ঘদিন পর দেশটির ইমিগ্রেশন পুলিশের হঠাৎ এমন অভিযানে দেশটির অবৈধ শ্রমিকরা আতঙ্কগ্রস্ত বলে জানান সংশ্লিষ্টরা।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status