ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২৯ নভেম্বর ২০২৬ ● ১৪ অগ্রহায়ণ ১৪৩৩
টোলের নামে চাঁদাবাজি বন্ধ না হলে ধর্মঘট
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 27 November, 2019, 5:00 PM

টোলের নামে চাঁদাবাজি বন্ধ না হলে ধর্মঘট

টোলের নামে চাঁদাবাজি বন্ধ না হলে ধর্মঘট

টোলের নামে জোর করে চাঁদা আদায় বন্ধের দাবিতে গণঅবস্থান ও সংহতি সমাবেশ করেছেন ঠাকুরগাঁওয়ের ইজিবাইক শ্রমিক ইউনিয়নের শ্রমিকরা।

বুধবার (২৭ নভেম্বর) দুপুরে জেলা ইজিবাইক শ্রমিক ইউনিয়নের আয়োজনে শহরের চৌরাস্তা মোড়ে এ সমাবেশ করা হয়। সমাবেশে সদর উপজেলার ২৫টি ইজিবাইক স্ট্যান্ড কমিটির শতাধিক শ্রমিক উপস্থিত ছিলেন।

এতে বক্তব্য রাখেন- ঠাকুরগাঁও জেলা ইজিবাইক শ্রমিক ইউনিয়নের সভাপতি মাহাবুব আলম রুবেল, সহ-সভাপতি বাদশা মিয়া, প্রেস ক্লাব সভাপতি মনসুর আলী, উদীচীর সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক রিজু, শ্রমিক নেতা দেওয়ান ও লাবুসহ জেলা ইজিবাইক শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীরা।

এ সময় বক্তারা আগামী ১৫ দিনের মধ্যে টোলের নামে চাঁদাবাজি বন্ধ না হলে আগামী ২ ডিসেম্বর অর্ধদিবস পরিবহন ধর্মঘট ডাকা হবে বলে হুঁশিয়ারি দেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status