ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২৯ নভেম্বর ২০২৬ ● ১৪ অগ্রহায়ণ ১৪৩৩
শিশু নির্যাতন, ছাত্রলীগ নেতা বললেন ‘ফান ভিডিও’
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 27 November, 2019, 4:52 PM

শিশু নির্যাতন, ছাত্রলীগ নেতা বললেন ‘ফান ভিডিও’

শিশু নির্যাতন, ছাত্রলীগ নেতা বললেন ‘ফান ভিডিও’

নাটোরের সিংড়ায় নয় বছরের এক শিশুকে নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। বুধবার (২৭ নভেম্বর) সকালে এসকে রবিন খান নামক একজনের আইডিতে ভিডিওটি আপ হলে তা দ্রুত ছড়িয়ে পড়ে। স্থানীয়রা জানান, সিংড়া উপজেলার চৌগ্রাম এলাকায় মুকুল হোসেনের ছেলে মোহন হোসেন কিছুদিন আগে পথে হেঁটে যাওয়ার সময় স্থানীয় ইউনিয়ন ছাত্রলীগের দপ্তর সম্পাদক আরাফাত হোসেন রনির সাথে ধাক্কা লাগে। এসময় রনি তাকে সালাম না দেয়া এবং পথ না দেখে চলার জন্য মারধর করে ও কান ধরে উঠবস করায়। ছেলেটির পরিবার দিনমজুর হওয়ায় বিষয়টির প্রতিবাদ করেনি।

এবিষয়ে ছাত্রলীগ নেতা আরাফাত হোসেন রনির সাথে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি হেসে জানান, এটা একটি ফান ভিডিও। মজা করার জন্য ভিডিওটি বানানো হয়েছিল। তার ইমেজ ক্ষুন্ন করতে কেউ শত্রুতাবশত ভিডিওটি ফেসবুকে দিয়েছে। একটা শিশুকে নির্যাতন ও কান ধরে উঠবস করানোর ফান ভিডিও করা কতটা যৌক্তিত? এমন প্রশ্নে রনি জানান, এটা অবশ্য ভুল হয়েছে। সিংড়া থানার ওসি (তদন্ত) সেলিম রেজা জানান, ফেসবুকে শিশু নির্যাতনের ভিডিও আমাদের দৃষ্টিগোচর হয়েছে। বিষয়টি সম্পর্কে খোঁজখবর নিতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status