ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২৯ নভেম্বর ২০২৬ ● ১৪ অগ্রহায়ণ ১৪৩৩
শাহরুখের সঙ্গে বিয়ে নিয়ে যা বললেন কাজল
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 27 November, 2019, 4:09 PM

শাহরুখের সঙ্গে বিয়ে নিয়ে যা বললেন কাজল

শাহরুখের সঙ্গে বিয়ে নিয়ে যা বললেন কাজল

বলিউডের ইতিহাসে সর্বকালের সেরা রোমান্টিক জুটি শাহরুখ খান ও কাজল। সেই দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে সিনেমা দিয়ে তাদের বাজিমাত করার শুরু। তারপর আরো অনেক ছবিতেই দুই তারকার কেমিস্ট্রিতে মুগ্ধ হয়েছেন দর্শক। ক্যারিয়ারের সেরা নায়ক শাহরুখ খানকে নিয়ে এবার মজার কিছু তথ্য জানিয়েছেন নায়িকা কাজল।

সম্প্রতি সোশ্যাল মিডিয়াতেই ভক্তদের উদ্দেশ্যে কাজল বলেন, তার ভক্তরা চাইলে তাকে যে কোনো প্রশ্ন করতে পারেন। সব প্রশ্নের উত্তর দিবেন তিনি। এরপর ভক্তদের অসংখ্য প্রশ্ন আসতে থাকে নায়িকার কাছে। কাজলও বেশ বুদ্ধির প্রয়োগ করে সেই সব প্রশ্নের উত্তর দিতে শুরু করেন।

অজয় দেবগণের সঙ্গে দেখা না হলে, শাহরুখ খান-কে কি বিয়ে করতেন? এমন প্রশ্নের উত্তরে কাজল বলেন, ‘প্রস্তাবটি যার দেওয়ার কথা সে তো দিলো না।’ এছাড়া ‘অজয় দেবগণ না শাহরুখ খান, আপনার প্রিয় সহঅভিনেতা কে? এমন প্রশ্নের উত্তরে কাজল বলেন, ‘বিষয়টা কোন পরিস্থিতে হচ্ছে, তার উপর নির্ভর করে।’

ক্যারিয়ারের সবচেয়ে ভালো সময়ে অজয় দেবগণকে বিয়ে করেন কাজল। বিয়ের আগে বাজিগর, কুছ কুছ হোতা হ্যায়-এর মতো একের পর এক ব্লকবাস্টার উপহার দেন শাহরুখ-কাজল জুটি। সেই সময় আচমকা অজয় দেবগণকে বিয়ে করে বলিউডকে চমকে দেন কাজল। স্বামী অজয় ও সন্তান নাইশা এবং যুগকে নিয়ে এখন সুখের সংসার তার।

বিয়ের পর শাহরুখের সঙ্গে অনেকদিন কোনও সিনেমায় অভিনয় করেননি কাজল। কিন্তু নাইশা এবং যুগকে বড় হলে আবারও অভিনয়ে ফিরেন কাজল। এরপর কাভি খুশি কাভি গাম, মাই নেম ইজ খান, দিলওয়ালে সিনেমায় অভিনয় করেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status