ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ৮ মে ২০২৬ ২৫ বৈশাখ ১৪৩৩
পদ্মা সেতুতে ১৭তম স্প্যান বসবে কাল
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 25 November, 2019, 11:08 AM

পদ্মা সেতুতে ১৭তম স্প্যান বসবে কাল

পদ্মা সেতুতে ১৭তম স্প্যান বসবে কাল

সব কিছু ঠিক থাকলে আগামীকাল মঙ্গলবার পদ্মা সেতুর ১৭তম স্প্যান বসবে। দৃশ্যমান হবে আড়াই কিলোমিটারের বেশি। সবশেষ ১৬তম স্প্যানটি বসাতে খুব একটা ঝামেলা পোহাতে হয়নি।

তবে ১৫তম স্প্যান বসাতে কিছু অপ্রত্যাশিত ঝামেলা হওয়ায় সময় লেগেছিল ৮ দিন। ক্রেনে তুলে নদীতে ভাসিয়ে রাখতে হয়েছিল স্প্যান। দিনরাত ড্রেজিং করে সরাতে হয়েছে নদীর তলদেশের পলি। বর্ষায় প্রায় সাড়ে ৩ মাস কাজ বন্ধ রাখার পর নদীর স্রোত কমে আসায় অক্টোবর মাসে পরিকল্পনা ছিল ৩-৪টি স্প্যান বসানোর। বসানো যায় মাত্র একটি।

১৬তম স্প্যান বসানোর প্রস্তুতি নেয়ার পরও ঘূর্ণিঝড় বুলবুলের কারণে সরিয়ে নিতে হয় সব যন্ত্রপাতি।

১৬টি স্প্যান নদীতে বসানো আছে। চীন থেকে দেশে এসে পৌঁছেছে আরও ১৭টি স্প্যান, এর মধ্যে বসানোর জন্য পুরো প্রস্তুত আছে ৫টি। সেতুর ৪২টি পিলারের মধ্যে পুরো প্রস্তুত এখন ৩২টি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status