ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৭ মে ২০২৬ ২৩ বৈশাখ ১৪৩৩
ভাড়ায় মিলছে পিএসসি পরীক্ষার্থী!
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 24 November, 2019, 10:24 PM

ভাড়ায় মিলছে পিএসসি পরীক্ষার্থী!

ভাড়ায় মিলছে পিএসসি পরীক্ষার্থী!

নাটোরের সিংড়ায় ভাড়া করা শিক্ষার্থী দিয়ে পিএসসি পরীক্ষা দেয়ার অভিযোগ উঠেছে। উপজেলার কালিগঞ্জ বনমালী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে দামকুড়ি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী পরিচয়ে পিএসসি পরীক্ষা দেয়ার অভিযোগ পাওয়া গেছে।

জানা গেছে, কালিগঞ্জ রহিম উদ্দিন মেমোরিয়াল কলেজের একাদ্বশ শ্রেণির শিক্ষার্থী পারভিন খাতুনসহ কয়েকজন পরীক্ষায় অংশগ্রহণ করছে প্রাথমিকের শিক্ষার্থী হিসেবে।

১৭ নভেম্বর পিএসসি পরীক্ষার প্রথম দিনেই ওই বিদ্যালয়ের আটজনের মধ্যে পাঁচজন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। কিন্তু অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের শনাক্ত করার সময় বিষয়টি কেন্দ্র সচিবসহ পরীক্ষা কমিটির কাছে ধরা পরে। তারা সত্যতা যাচাইয়ের জন্য জন্মসনদ সঙ্গে আনার কথা বললে পরদিন থেকে তিন পরীক্ষার্থী অনুপস্থিত দেখা যায়।

কেন্দ্র সচিব হাসান শাহরিয়ার জানান, প্রথমদিন পাঁচজন অংশ নিলেও পরদিন থেকে তিনজনই অনুপস্থিত রয়েছে। বর্তমানে দুজন পরীক্ষা দিচ্ছে।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মইনুল হাসান বলেন, বিষয়টি জানার পর কেন্দ্রে গিয়ে দেখেছি পরিক্ষার্থী দুজন। তদন্ত করে প্রকৃত ঘটনা সম্পর্কে বলতে পারবো।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status