ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ৬ মে ২০২৬ ২২ বৈশাখ ১৪৩৩
মাকে নিয়ে ' প্রেসিডেন্ট পার্কে' থাকতে এরিকের জিডি
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 18 November, 2019, 8:22 PM
সর্বশেষ আপডেট: Monday, 18 November, 2019, 10:14 PM

মাকে নিয়ে ' প্রেসিডেন্ট পার্কে' থাকতে এরিকের জিডি

মাকে নিয়ে ' প্রেসিডেন্ট পার্কে' থাকতে এরিকের জিডি

মা বিদিশাকে নিয়ে প্রেসিডেন্ট পার্কের বাড়িতে থাকতে চেয়ে গুলশান থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন জাতীয় পার্টির প্রয়াত চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ পুত্র এরিক এরশাদ।

এ প্রসঙ্গে এরশাদের সাবেক স্ত্রী বিদিশা গণমাধ্যমে বলেন, এরিক আমার ও তার নিজের নিরাপত্তা চেয়ে জিডি করেছে। আমাদের মা ও ছেলের নিরাপত্তা দরকার। আমরা নিরাপত্তা চাই। এরিকের চাচাসহ কেউ যেন আমাদের বিরক্ত না করে। এরিক তার জিডিতে এ বিষয়গুলো উল্লেখ করেছে।

একইসঙ্গে রোববার (১৭ নভেম্বর) স্বরাষ্ট্রমন্ত্রীর কাছেও একটি ভিডিও ক্লিপ পাঠিয়েছে বলে জানান বিদিশা। কোনো ঝামেলা ছাড়া মাকে নিয়ে প্রেসিডেন্ট পার্কের বাড়িতে থাকতে চান বলেও স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে অনুরোধ জানিয়েছেন এরিক এরশাদ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status