ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬ ১৭ বৈশাখ ১৪৩৩
মোরশেদ খান ও তার ছেলের ব্যাংক হিসাব জব্দের আদেশ হাইকোর্টে বহাল
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 18 November, 2019, 2:27 PM
সর্বশেষ আপডেট: Monday, 18 November, 2019, 3:58 PM

মোরশেদ খান ও তার ছেলের ব্যাংক হিসাব জব্দের আদেশ হাইকোর্টে বহাল

মোরশেদ খান ও তার ছেলের ব্যাংক হিসাব জব্দের আদেশ হাইকোর্টে বহাল

বিএনপি থেকে সদ্য পদত্যাগ করা ভাইস চেয়ারম্যান ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খান এবং তার ছেলে ফয়সাল মোরশেদ খানের নামে হংকংয়ের স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের হিসাব জব্দই থাকবে। বিচারিক আদালতের জব্দের এ আদেশ বহাল রেখেছেন হাইকোর্ট।


সোমবার বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি একেএম জহিরুল হক সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন।


আদালতে মোরশেদ খানের পক্ষে ছিলেন আইনজীবী আজমালুল হোসেন কিউসি ও ব্যারিস্টার ফজলে নূর তাপস। দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে ছিলেন মো. খুরশীদ আলম খান।


১৯ সেপ্টেম্বর ঢাকা মহানগর দায়রা জজ মোরাশেদ খানের সম্পদ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্তের নির্দেশ দেন। অ্যাটর্নি জেনারেল ও দুদক বাজেয়াপ্তের আবেদন করেন। বিচারিক আদালতের এই আদেশ সোমবার বহাল রেখেছেন হাইকোর্ট।


সাবেক এই পররাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ হংকংয়ের স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে প্রায় ৩ কোটি ৯৫ লাখ ৬২ হাজার মার্কিন ডলার এবং ১ কোটি ৩৬ লাখ ৪৫ হাজার হংকং ডলার অর্থপাচার করেছেন।


কিন্তু এ ঘটনায় ২০১৩ সালে মামলা হলেও নানা আইনি জটিলতায় তদন্তই শেষ করা যায়নি। সবশেষ গত সেপ্টেম্বরে হংকং স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক জানায়, ১৫ অক্টোবরের মধ্যে মোরশেদ খান ও তার ছেলে ফয়সাল মোরশেদের ১৬ কোটি টাকা ও প্রায় ১৭ লাখ শেয়ার আর রাখা সম্ভব নয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status