ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১ মে ২০২৬ ১৭ বৈশাখ ১৪৩৩
উগান্ডায় ৬০ টাকা কেজি পেঁয়াজ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 17 November, 2019, 11:08 PM

উগান্ডায় ৬০ টাকা কেজি পেঁয়াজ

উগান্ডায় ৬০ টাকা কেজি পেঁয়াজ

বৃহস্পতিবারই দেশের বাজারে পেঁয়াজের কেজি ২০০ টাকা ছাড়িয়েছে। শনিবার তা আরো বেড়ে ২৫০-এ ওঠে। রাজধানী ঢাকার বিভিন্ন বাজারে রবিবার পেঁয়াজের দাম কেজিতে ২৬০ টাকা পর্যন্ত ওঠার খবরও পাওয়া গেছে।

পেঁয়াজের এমন আকাশচুম্বী মূল্যে অবাক হয়েছেন বিশ্বের বিভিন্ন দেশে থাকা বাংলাদেশিরা। তারাই জানিয়েছেন, এই মুহূর্তে বিশ্বের যেকোনো দেশের চেয়ে বাংলাদেশে পেঁয়াজের দাম সর্বোচ্চ।

বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্য, ইউরোপ, আমেরিকায় বসবাসরত প্রবাসীদের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, বিভিন্ন দেশে পেঁয়াজের দাম কেমন ছিলো জেনে নেয়া যাক।

বাংলাদেশি এক সাংবাদিক জানিয়েছেন, লন্ডনের বাজারে পেঁয়াজের খুচরা মূল্য প্রতি কেজি বাংলাদেশি টাকায় ৫৫ টাকা। তবে বড় বড় চেইনশপে ২৫ কেজি পেঁয়াজের বস্তার দাম ছিল ৮ পাউন্ড। সে হিসাবে এক কেজির মূল্য ৩২ পেন্স, যা বাংলাদেশি টাকায় প্রতি কেজি ৩৫ টাকা করে পড়ছে।

জার্মানির বার্লিন শহরে পেঁয়াজ যেন বিনামূল্যে দিচ্ছে। জার্মানির বাংলাদেশি অভিবাসীরা জানিয়েছেন, বার্লিনে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে মাত্র ৯ টাকায়!

ইতালির ভেনিসে পেঁয়াজের দাম বাংলাদেশি মুদ্রায় ১০০ টাকা। রোমেও প্রায় একই দামে বিক্রি হচ্ছে। স্পেনে পেঁয়াজের দাম বাংলাদেশি মুদ্রায় ৭০ টাকা।

এত গেল ইউরোপের কথা। সৌদি আরবের জেদ্দা, রিয়াদ ও দাম্মামে অবস্থানরত বাংলাদেশি শ্রমিকদের অনেকেই জানিয়েছেন, সেখানে পেঁয়াজের দাম প্রতি কেজি বাংলাদেশি মুদ্রায় ৩৫ টাকা।

বাহরাইনের খুচরা বাজারে দুই কেজি পেঁয়াজ ৫০০ পিলস, বাংলাদেশি টাকায় দুই কেজির মূল্য ১০০ টাকা।

কুয়েতে এ মুহূর্তে পেঁয়াজ প্রতি কেজি ১৫০ পিলস অর্থাৎ ৫৫ টাকা দরে বিক্রি হচ্ছে। ওমানের প্রতি কেজি পেঁয়াজ ২.৫০ টাকা দরে বিক্রি হচ্ছে, অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় ৫০ টাকা।

লেবাননে বর্তমানে প্রতি কেজি পেঁয়াজ বাংলাদেশি মুদ্রায় ৩০ টাকা দরে বিক্রি হচ্ছে। কাতারে ২ রিয়াল, যা বাংলাদেশি টাকায় ৪৬.৫৫ টাকা।

দুবাইতে ৪৭ টাকায় এক কেজি পেঁয়াজ পাওয়া যাচ্ছে। চীনের বেইজিংয়ে প্রতি কেজি পেঁয়াজ ৪ আরএমবি ( বাংলায় ৩৫ টাকা) দরে বিক্রি হচ্ছে।

দক্ষিণ কোরিয়ায় ৪৭ টাকায় বিক্রি হচ্ছে পেঁয়াজ। মালয়েশিয়ায় পাইকারি বাজারে পেঁয়াজের দর ৩০ টাকা, খুচরা বাজারে ৩ রিংগিত, টাকায় ৬০-৭০ দরে বিক্রি হচ্ছে।

পার্শ্ববর্তী দেশ ভারতের বিভিন্ন প্রদেশে ১২ রুপিতে পেঁয়াজ বিক্রি হচ্ছে। মালদ্বীপে পেঁয়াজের দাম একটু বেশি। প্রতি কেজি ২২ রুপি, যা বাংলাদেশি মুদ্রায় ১২১ টাকায় বিক্রি হচ্ছে।

সিঙ্গাপুরে ৫ কেজি ৪.৫০ ডলার, বাংলাদেশি টাকা যা ৩৬৩ টাকার মতো। অর্থাৎ প্রতি কেজির মূল্য ৭২.৬০ টাকা। ব্রাজিলে বাংলাদেশি মুদ্রায় ৫০ টাকা কেজি পেঁয়াজ। মিসরে পেঁয়াজের কেজি ২৫-৩০ টাকা। উগান্ডায় পেঁয়াজের কেজি ৬০ টাকা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status