ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৫ মে ২০২৬ ২১ বৈশাখ ১৪৩৩
অভিনেতার ধর্ষণে অভিনেত্রী অন্তঃসত্ত্বা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 17 November, 2019, 7:24 PM

অভিনেতার ধর্ষণে অভিনেত্রী অন্তঃসত্ত্বা

অভিনেতার ধর্ষণে অভিনেত্রী অন্তঃসত্ত্বা

বয়সে ছোট এক অভিনেত্রী হোটেলে ধর্ষণ করেছিলেন সহঅভিনেতা। ধর্ষণের শিকার অভিনেত্রী এখন অন্তঃসত্ত্বা। খবর পেয়ে পালিয়েছে অভিযুক্ত অভিনেতা। সম্প্রতি মুম্বাইয়ে এ ঘটনা ঘটেছে। ভুক্তভুগি অভিনেত্রী টেলিভিশনের অভিনয় করেন। অভিযুক্ত তারই সহঅভিনেতা। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টাইমসের সহপ্রতিষ্ঠান এই সময়ের খবরে বলা হয়েছে, চলতি বছরের অক্টোবর মাসে ওই জুনিয়র শিল্পীর সঙ্গে বন্ধুত্ব হয়। বন্ধুত্বের সুযোগে তাকে হোটেলে নিয়ে ধর্ষণ করে।

কিছু দিন পর ওই জুনিয়র আর্টিস্ট অন্তঃসত্ত্বা হয়ে পড়েছেন বুঝতে পারেন। তখন অভিযুক্তের কাছে ছুটে যান। তাকে বিয়ে করার অনুরোধ করেন। কিন্তু বিয়ে করতে রাজি হননি। অভিনেত্রীর অভিযোগ, অভিযুক্তের পরিবার গোটা ঘটনাটিই জানেন। তা সত্ত্বেও তাকে সমর্থন করছে। ফলে যেকোনও প্রকারে তাকে অস্বীকার করা হচ্ছে।

জানা গিয়েছে, মুম্বাইতেই দু’জনের প্রথম দেখা হয়। কিছু শোয়ে একসঙ্গে কাজও করেছেন তারা। তারা খুব ভালো বন্ধু বলেই জানতেন দুজনের ঘনিষ্ঠরা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status