ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
বেসিস থেকে পদত্যাগ করেছেন ফাহিম মাশরুর
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Friday, 8 November, 2019, 12:07 PM

বেসিস থেকে পদত্যাগ করেছেন ফাহিম মাশরুর

বেসিস থেকে পদত্যাগ করেছেন ফাহিম মাশরুর

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) ২০১৮-১৯ মেয়াদের কার্যনির্বাহী কমিটি থেকে পদত্যাগ করেছেন একেএম ফাহিম মাশরুর।

দেশের সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তিনির্ভর সেবা খাতের বাণিজ্য সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) থেকে দেড় মাস আগে তিনি পদত্যাগপত্র জমা দিলেও বিষয়টি গোপন রেখেছে সংগঠনটি।

এ বিষয়ে জানতে একেএম ফাহিম মাশরুরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি পদত্যাগের বিষয়টি স্বীকার করে নতুন সময়কে বলেন, ‘আমি ব্যক্তিগত কারণে দেড় মাস আগে পদত্যাগ করেছি।’

বেসিস সভাপতি সৈয়দ আলমাস কবীরের কাছে এ বিষয়ে জানতে একাধিকবার তার ফোনে যোগাযোগ করা হলেও তিনি কল রিসিভ করেননি।

উল্লেখ্য, ২০১৮ সালের ৩১ মার্চ অনুষ্ঠিত ২০১৮-১৯ মেয়াদের বেসিস নির্বাচনে অ্যাসোসিয়েট ক্যাটাগরিতে স্বতন্ত্রভাবে একেএম ফাহিম মাশরুর ৭৩ ভোট পেয়ে বিজয়ী হন। একেএম ফাহিম মাশরুর বেসিসের সাবেক সভাপতির দায়িত্ব পালন করেন। তিনি বিডিজবস ডটকম, আজকের ডিল ডটকম ও বেশতো ডটকমের অন্যতম কর্ণধার ও প্রতিষ্ঠাতা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status