ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
অভিযোগ নিয়ে মুখ খুললেন মাহি নিজেই
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Friday, 8 November, 2019, 11:38 AM

অভিযোগ নিয়ে মুখ খুললেন মাহি নিজেই

অভিযোগ নিয়ে মুখ খুললেন মাহি নিজেই

জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহির বিরুদ্ধে পারিশ্রমিকের বাইরে অতিরিক্ত টাকা নেয়ার অভিযোগ করেছেন ‘আবতার’ সিনেমার পরিচালক মাহমুদ হাসান শিকদার। তিনি অভিযোগ করেছেন সিনেমাটির গানের দৃশ্যায়নে ব্যবহৃত ৮টি পোশাকে পোশাকপ্রতি ৮ হাজার টাকা নিয়েছেন মাহি। এছাড়াও তিনি অভিযোগ করেছেন পোশাকের জন্য বাড়তি টাকা নিলেও অন্য ছবিতে ব্যবহৃত পুরনো পোশাক পরেই নাকি ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন অভিনেত্রী। মাহমুদ আরো বলেন, ‘বিভিন্ন সিকোয়েন্সের জন্য ৩০টি পোশাক ডিজাইন করা হলেও মাহি সেগুলো পরেননি। প্রডাকশনের কাছ থেকে টাকা নিয়ে নিজের পছন্দমতো কিনে নিয়েছেন। সেই পোশাক শুটিং শেষে ফেরতও দেননি! তা ছাড়া মাহি শুটিংয়ে যেতেন ১০ জনের টিম নিয়ে। যার খরচ বহন করতে হতো প্রযোজককেই। উত্তরা থেকে আশুলিয়া গেছেন নিজের গাড়িতে, এ জন্য জ্বালানি বাবদ চার হাজার টাকা, মানিকগঞ্জে যাওয়ার জন্য আট হাজার টাকা—পারিশ্রমিক বাবদ ১০ লাখের বাইরে এমন আরো অনেক খাতেই মাহিকে টাকা দিতে হয়েছে।’

তবে সকল অভিযোগ প্রত্যাখ্যান করেছেন মাহি। অভিযোগ প্রমাণ করতে পারলে টাকাও ফেরত দিবেন বলে জানিয়েছেন। মাহি বলেন, চুক্তিপত্রে এ সব কিছুই উল্লেখ ছিল, এখন অভিযোগ করলে আমার কী-ই বা করার আছে। ছবি মুক্তির এক মাস পর অভিযোগ করছেন, কারণ পরিচালক আলোচনায় আসতে চান। আমার ক্যারিয়ারের সবচেয়ে বাজে ছবি ছিল এটা। প্রযোজককে সান্ত্বনা দেওয়ার জন্যই আমার বিরুদ্ধে অভিযোগ করে দায় এড়াচ্ছেন। আর এসব অভিযোগ তিনি প্রযোজক বা পরিচালক সমিতিতে কেন করছেন না? কেন মিডিয়ায় করছেন? তবু বলছি, অভিযোগ প্রমাণ করতে পারলে টাকা ফেরত দেব।’

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status