ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩
রঙ মাখিয়ে মেয়রের চুল কাটলেন বিক্ষোভকারীরা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 8 November, 2019, 9:55 AM

রঙ মাখিয়ে মেয়রের চুল কাটলেন বিক্ষোভকারীরা

রঙ মাখিয়ে মেয়রের চুল কাটলেন বিক্ষোভকারীরা

বলিভিয়ার কোচাম্বাবা রাজ্যের এক মেয়রকে ধরে চুল কেটে দিয়েছেন বিক্ষোভকারীরা। শুধু তাই নয়, তাকে রাস্তায় এনে খালি পায়ে হাঁটিয়ে সারা শরীরে রঙ মাখিয়ে দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) রাজ্যের ভিন্টো শহরে এ ঘটনা ঘটে। ওই মেয়রের নাম পেট্রিসিয়া আর্ক। দেশটির ক্ষমতাসীন রাজনৈতিক দল মাস পার্টির নেতা তিনি।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার (৭ নভেম্বর) বলিভিয়ার কোচাম্বাবা রাজ্যের ছোট শহর ভিন্টোতে একটি ব্রিজ অবরোধ করে রাখে সরকার বিরোধী আন্দোলনকারীরা। এ সময় কাছেই কোথাও প্রেসিডেন্ট ইভো মরালেসের সমর্থকদের সঙ্গে সংঘর্ষে দুই আন্দোলনকারী নিহত হয়েছে বলে গুজব ছড়িয়ে পড়ে।

পরে তারা ভিন্টোর মেয়র পেট্রিসিয়া আর্ককে টেনে-হিঁচড়ে রাস্তায় এনে শরীরে রঙ মাখিয়ে দেয়। সেই সঙ্গে জোর করে ধরে তার চুলও কেটে দেয় সরকার বিরোধী আন্দোলনকারীরা। কয়েক ঘণ্টা অপমান-অপদস্থের পর পুলিশ এসে আন্দোলনকারীদের কাছ থেকে তাকে উদ্ধার করে।

গত ২০ অক্টোবর বলিভিয়ায় বিতর্কিত প্রেসিডেন্ট নির্বাচনের পর সরকার সমর্থক ও বিরোধী দলের মধ্যে সংঘর্ষের ঘটনা বেড়েই চলেছে। দুই পক্ষের সংঘর্ষে এখন পর্যন্ত তিনজন নিহত হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status