ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৮ জুন ২০২৬ ১৪ আষাঢ় ১৪৩৩
প্রধানমন্ত্রীকে জাবি উপাচার্যের দুর্নীতির প্রমাণ দিবেন শিক্ষার্থীরা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 7 November, 2019, 11:11 PM

প্রধানমন্ত্রীকে জাবি উপাচার্যের দুর্নীতির প্রমাণ দিবেন শিক্ষার্থীরা

প্রধানমন্ত্রীকে জাবি উপাচার্যের দুর্নীতির প্রমাণ দিবেন শিক্ষার্থীরা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের অপসারণের দাবিতে অনড় রয়েছেন আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীরা।

আন্দোলনের মুখপাত্র অধ্যাপক রায়হান রাইন বলেন, শুক্রবার প্রধানমন্ত্রীর কাছে তথ্য-প্রমাণ জমা দেওয়া হবে। আমাদের কাছে যে প্রমাণগুলো আছে তাতে করে অধ্যাপক ফারজানা ইসলাম আর কোনোভাবেই তার পদে থাকতে পারেন না।

এদিকে, নিষেধাজ্ঞা উপেক্ষা করে কনসার্ট করেছেন আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) সন্ধ্যা ৭টায় উপাচার্যের বাস ভবনের সামনে অবস্থান নিয়ে এই প্রতিবাদী কনসার্ট করা হয়।

শুক্রবার সকাল এগারোটার পুরাতন প্রশাসনিক ভবনের সামনে অবস্থান এবং প্রতিবাদী পটচিত্র অংকন এবং পুরো ক্যাম্পাসে প্রদর্শনী’র নতুন কর্মসূচি ঘোষণা করেন দর্শন বিভাগের ও মুখপাত্র অধ্যাপক রায়হান রাইন।

এদিন সকাল এগারোটা থেকে আন্দোলনকারীরা পুরাতন রেজিস্ট্রার ভবন সামনে সমবেত হন। পরে দুপুর একটার দিকে পুরাতন রেজিস্ট্রার ভবনের সামনে থেকে ‘দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’ এর ব্যানারে মিছিল হয়। মিছিলটি উপাচার্যের বাসভবনের সামনে গিয়ে ফের পুরনো রেজিস্ট্রার ভবনের সামনে গিয়ে সংহতি সমাবেশ করেন আন্দোলনকারীরা।

এর আগে, আন্দোলনকারী শিক্ষক-শিক্ষার্থীদের ওপর হামলার পর আন্দোলন ঠেকাতে কঠোর অবস্থানে যায় প্রশাসন। তাৎক্ষণিক সিদ্ধান্তে আবাসিক হল বন্ধ ও ক্যাম্পাসে সভা-সমাবেশ নিষিদ্ধ করা হয়। তবে এসব উপেক্ষা করেই প্রতিবাদী কনসার্ট করেন আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীরা। ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status