ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৯ জুন ২০২৬ ১৫ আষাঢ় ১৪৩৩
জাককানইবির উইমেন পিস ক্যাফের সঙ্গে মতবিনিময়ে সিপিজে
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 7 November, 2019, 8:40 PM

জাককানইবির উইমেন পিস ক্যাফের সঙ্গে মতবিনিময়ে সিপিজে

জাককানইবির উইমেন পিস ক্যাফের সঙ্গে মতবিনিময়ে সিপিজে

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) উইমেন পিস ক্যাফের সঙ্গে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর পিস অ্যান্ড জাস্টিসের (সিপিজে) মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৬ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি ভবনের তিনতলায় উইমেন পিস ক্যাফের অফিসে সভাটি অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন- এমপাওয়ার্ড উইমেন পিস ফুল কমিউনিটির প্রজেক্ট ম্যানেজার জিয়া উদ্দিন, সিপিজের প্রোগ্রাম কো-অর্ডিনেটর নিলুফা সুলতানা শ্বেতা, বিশ্ববিদ্যালয়ের উইমেন পিস ক্যাফের মেন্টর লোকপ্রশাসন ও সরকার পরিচালন বিদ্যা বিভাগের প্রভাষক অলি উল্লাহ ও স্থানীয় সরকার ও নগর উন্নয়ন বিভাগের প্রভাষক সাদিক হাসান শুভ, সিপিজের কমিউনিকেশন অ্যাসিস্ট্যান্ট মো. ওয়াহিদুল ইসলাম, বিশ্ববিদ্যালয়ের উইমেন পিস ক্যাফের সভাপতি মাহমুদা স্বর্না সহ ক্যাফের অন্যান্য সদস্যবৃন্দ।

বেলা ৩ টায় সিপিজের এই প্রতিনিধি দল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এএইচএম মোস্তাফিজুর রহমানের সঙ্গে সাক্ষাত করেন। আগামী ২৮ নভেম্বর উইমেন পিস ক্যাফে লঞ্চিং প্রোগ্রাম সহ দ্বিতীয় মেয়াদে প্রজেক্টের নানা কর্মকাণ্ড নিয়ে আলোচনা করা হয়।

উল্লেখ্য, ইউএন উইমেনের এমপাওয়ার্ড উইমেন পিস ফুল কমিউনিটিজ প্রকল্পের আওতায় সেন্টার ফর পিস অ্যান্ড জাস্টিস (সিপিজে), ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় দেশে প্রথমবারের মত দুইটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি ও বেরোবি) প্রতিষ্ঠিত হয় উইমেন পিস ক্যাফে। এর মাধ্যমে নারীর ক্ষমতায়ন, নারীদের উদ্ভাবনী চিন্তার প্রয়োগ-বাস্তবায়ন এবং নারী উদ্যোক্তা তৈরিতে একটি সৃষ্টিশীল প্লাটফর্ম এর মাধ্যমে শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় কাজ করছে।  

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status