ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৯ জুন ২০২৬ ৫ আষাঢ় ১৪৩৩
প্রতিপক্ষের জালে ৬১ গোল দেওয়ায় কোচ বরখাস্ত!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 5 November, 2019, 11:04 PM

প্রতিপক্ষের জালে ৬১ গোল দেওয়ায় কোচ বরখাস্ত!

প্রতিপক্ষের জালে ৬১ গোল দেওয়ায় কোচ বরখাস্ত!

হাইস্কুলের আমেরিকান ফুটবল দলের কোচ তিনি। সম্প্রতি তাঁর দল বিপুল ব্যবধানে পরাজিত করেছে বিপক্ষকে। বিপক্ষ দলকে ওই ব্যবধানে হারানোর জন্য না কি ভঙ্গ হয়েছে ‘লপসাইডেড স্পোর্টস পলিসি’। সেই কারণেই তাঁকে এক ম্যাচের জন্য সাসপেন্ড করা হয়েছে বলে জানা গিয়েছে।

সম্প্রতি এই ঘটনা ঘটেছে প্লেইনেজ হাইস্কুলের আমেরিকান ফুটবল দলের প্রধান কোচ রব শাভেরের সঙ্গে।

শিষ্যরা প্রতিপক্ষের জালে বেশি গোল দিয়ে ফেলায় সাসপেন্ট করা হয়েছে রব শাভেরকে! এমন ঘটনায় ফুটবল অঙ্গনে বেশ আলোচনার সৃষ্টি হয়েছে।

প্রতিপক্ষের জালে দেওয়া প্লেইনেজ আমেরিকান ফুটবলাররা বেশি না, মাত ৬১টি গোল দিয়েছে! এত বেশি গোল দেওয়ায় নাকি লিগের ‘লপসাইডেড স্পোর্টস পলিসি’ ভঙ্গ হয়েছে। সেই কারণেই কোচকে এক ম্যাচের জন্য সাসপেন্ড করা হয়েছে বলে জানা গেছে।গত ২৫ অক্টোবরের সেই ম্যাচে প্লেইনেজ হাইস্কুলের প্রতিপক্ষ ছিল সাউথ শোর। রবের দল সে দিন ৬১-১৩ ব্যবধানে হারিয়ে দেয় সাউথ শোরকে।

‘লপসাইডেড স্পোর্টস পলিসি’ অনুযায়ী সে দেশের স্কুল প্রতিযোগিতায় ৪২ পয়েন্টের বেশি ব্যবধানে কোনো দলকে হারালে জয়ী দলের কোচকে সেই জয়ের ব্যাখ্যা দিতে হয়। সে দিন রবের দল জিতেছিল ৪৮ পয়েন্টের ব্যবধানে। সে জন্যই কোচ রব শাভেরকে তলব করে এক ম্যাচের জন্য সাসপেন্ড করা হয়েছে। জানা গেছে, রব শাভেরই প্রথম কোচ যাকে এই অপ্রচলিত নিয়মে শাস্তি পেতে হলো। এমন বিস্ময়কর ঘটনাও এই প্রথম।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status