ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২০ জুন ২০২৬ ৬ আষাঢ় ১৪৩৩
ছাত্রীকে বাসায় নিয়ে ধর্ষণ করলেন মাদরাসার অধ্যক্ষ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 5 November, 2019, 7:04 PM

ছাত্রীকে বাসায় নিয়ে ধর্ষণ করলেন মাদরাসার অধ্যক্ষ

ছাত্রীকে বাসায় নিয়ে ধর্ষণ করলেন মাদরাসার অধ্যক্ষ

সাভারের আশুলিয়ায় ঘোষাবাগ পূর্ব পাড়ার এক মাদরাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগে প্রতিষ্ঠানটির অধ্যক্ষকে গ্রেফতার করেছে পুলিশ। তার নাম মোসলে উদ্দিন। মঙ্গলবার (৫ অক্টোবর) দুপুরে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানিয়েছে মোসলে উদ্দিন আশুলিয়ার ঘোষবাগ পূর্ব পাড়া এলাকার মাজীদুন নিসা মহিলা মাদরাসার অধ্যক্ষ। এ ঘটনায় ধর্ষিতার পরিবারের পক্ষ থেকে একটি মামলার প্রস্তুতি চলছে।

ভিকটিমের পরিবারের বরাত দিয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুল হাসান জানান, গত শুক্রবার বিকেলে খাজিমুন্নেছা মহিলা মাদরাসার ষষ্ঠ শ্রেণির ওই ছাত্রীকে কৌশলে নিজ বাড়িতে ডেকে নেয় অধ্যক্ষ মোসলে উদ্দিন। পরে তাকে শোবার ঘরে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে পালিয়ে যায়। এ ঘটনার পর ভুক্তভোগী শিক্ষার্থী পরিবারকে বিষয়টি জানালে তারা থানায় অভিযোগ করেন। এরপর আজ (মঙ্গলবার) মোসলে উদ্দিন এলাকায় গেলে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ দুপুরে তাকে গ্রেফতার করে থানা হেফাজতে রাখে।

এ ঘটনায় ধর্ষিতার পরিবারের পক্ষ থেকে থানায় একটি মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status