ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২০ জুন ২০২৬ ৬ আষাঢ় ১৪৩৩
মাদরাসাছাত্রীর সঙ্গে বৃদ্ধের কাণ্ড!
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 5 November, 2019, 6:02 PM

মাদরাসাছাত্রীর সঙ্গে বৃদ্ধের কাণ্ড!

মাদরাসাছাত্রীর সঙ্গে বৃদ্ধের কাণ্ড!

পটুয়াখালীতে ৫ম শ্রেণির মাদরাসাছাত্রীকে (১২) ধর্ষণের অভিযোগে মো. মোতালেব মোল্লা (৬০) নামে এক বৃদ্ধের নামে মামলা হয়েছে। গত ২৯ অক্টোবর দুপুরে সদর উপজেলার খলিসাখালী এলাকায় এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় গত ৩ নভেম্বর মামলা হয়েছে।

মামলা সূত্রে জানা গেছে, ঘটনার দিন সকালে ওই ছাত্রীর পরীক্ষা চলছিল। দুপুরে পরীক্ষা শেষ করে সে বাড়ি আসে। পর বান্ধবীর সঙ্গে বাড়ির সামনে ঈদগাহের মাঠে খেলতে যায়। এসময় মোতালেব মোল্লা তাকে ৫ টাকার বিনিময়ে বাসার জন্য এক কলস পানি আনতে বলে এবং তাকে ও তার বান্ধবীকে বাড়িতে নিয়ে যায়। পরে তার বান্ধবীকে বাইরে বসিয়ে রাখে।

এরপর মোতালেব মোল্লা ওই ছাত্রীকে ঘরের মধ্যে নিয়ে ধর্ষণ করে। পরে এক প্রতিবেশী নারী ঘরের পাশে টিউবওয়েলে পানি আনতে গেলে ঘরের মধ্যে ওই ছাত্রীর ও ধর্ষক মোতালেবের কথা শুনে পান। পরে তিনি ধর্ষণের শিকার ওই ছাত্রীর মাকে বিষয়টি জানালে তার মা দ্রুত ধর্ষকের ঘরের সামনে এসে দরজা খুলতে বলে এবং ঘটনা দেখে ফেলেন।

ধর্ষণের শিকার ওই ছাত্রীর দাদি ও মামলার বাদী জানান, আসামি মোতালেব অনেক প্রভাবশালী। এ ঘটনা যেন আমরা কাউকে না জানাই এজন্য তিনি মিথ্যা মামলার ভয় দেখায়। পরে ৩ নভেম্বর মোতালেব ঢাকায় গেলে আমরা মামলা করি।

পটুয়াখালী সদর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, এ ঘটনায় ধর্ষণ মামলা হয়েছে। আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status