ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২১ জুন ২০২৬ ৭ আষাঢ় ১৪৩৩
একসঙ্গে তিন পত্রিকার সিনিয়র রিপোর্টার ছাত্রলীগ নেতা!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 5 November, 2019, 4:44 PM

একসঙ্গে তিন পত্রিকার সিনিয়র রিপোর্টার ছাত্রলীগ নেতা!

একসঙ্গে তিন পত্রিকার সিনিয়র রিপোর্টার ছাত্রলীগ নেতা!

শিরোনাম শুনেই চমকে উঠতে পারেন। ছাত্রনেতা আবার পত্রিকার সিনিয়র রিপোর্টার! তাও একটা না একই সাথে তিন পত্রিকার। বিষয়টা হাস্যকর এবং অদ্ভুত মনে হলেও বাস্তবেই এমনটা দাবি করছেন এক ছাত্রলীগ নেতা।

মারুফ হোসেন নামে ওই ছাত্রনেতা কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক ছিলেন। তিতুমীর কলেজ ছাত্রলীগেরও সাংগঠনিক সম্পাদক ছিলেন। পাশাপাশি তিনি মুক্তিযুদ্ধ মঞ্চ নামে নামসর্বস্ব একটি সংগঠনের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

মারুফ হোসেনের দাবি তিনি দৈনিক বাংলার দূত, সত্যর সন্ধানে ও দৈনিক দিন প্রতিদিন নামে তিনটি পত্রিকায় কর্মরত। যার মধ্যে একটি তার ভাইয়ের মালিকানাধীন পত্রিকা।

এ বিষয়ে জানতে চাইলে মারুফ হোসেন বলেন, আমি ছাত্ররাজনীতি শুরুর সময় থেকেই লেখালেখি করে আসছি। বর্তমানে তিনটি পত্রিকায় কর্মরত আছি। সবগুলোতেই আমি সিনিয়র রিপোর্টার হিসেবে কর্মরত রয়েছি।

তিনটি পত্রিকায় একই সাথে কাজ করা সম্ভব কিনা, জানতে চাইলে তিনি বলেন, আমি যে তিনটি পত্রিকায় কাজ করি তার মধ্যে একটি আমার বড় ভাইয়ের। বাকি দুইটা পত্রিকার একটিতে আমি আগে থেকেই কাজ করতাম আর একটায় বর্তমানে নতুন করে কাজ শুরু করেছি। আমি লেখালেখি খুবই পছন্দ করি। আর তাই ভালোবাসা থেকে কাজ করি।
একসঙ্গে তিন পত্রিকার সিনিয়র রিপোর্টার ছাত্রলীগ নেতা!

একসঙ্গে তিন পত্রিকার সিনিয়র রিপোর্টার ছাত্রলীগ নেতা!


সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মারুফ হোসেন তার ব্যানারের ছবি সম্বলিত একটি স্ট্যাটাস দিয়েছেন, যা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে রীতিমতো ভাইরাল। অনেকে এই ব্যানারের সমালোচনা করছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। সমালোচনা ও ট্রলের জবাবে তিনি বলেন, কারা সমালোচনা করে তা আমি জানি না। সাংবাদিকতা মহান পেশা। আর তাই আমি আমার ভালোবাসা থেকে কাজ করি। এটা নিয়ে যারা সমালোচনা করছেন তারা কেন তা করছেন আমি জানি না।

তিতুমীর কলেজ ছাত্রলীগের এক কর্মী নাম প্রকাশ না করা শর্তে বলেন, মারুফ হোসেন অনেক আগে থেকে রাজনীতি করেন। কিন্তু তার এ ধরনের হাস্যকর কাজের জন্য তিনি ভালো পদবি পান না।

তিতুমীর কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুয়েল মোড়ল বলেন, সে আমাদের সাবেক কমিটির। আমরা তার বিষয়ে কিছু জানি না। সম্প্রতি এ ধরনের একটি পোস্টারের ছবি ভাইরাল হয়েছে যা আমিও দেখেছি।

শাখা ছাত্রলীগের সভাপতি রিপন মিয়া বলেন, আমিও দেখেছি পোস্টারটা। সে আগে কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সম্পাদক ছিলেন। তার বিষয়ে আমরা কিছু বলতে পারিনা।

এ বিষয়ে জানতে চাইলে ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য বলেন, আমরা ব্যানারটা দেখেছি। এটা হাস্যকর। এ রকম কোনো বিষয়কে ছাত্রলীগ সমর্থন করেনা। কেউ যদি নিজ থেকে ব্যানার করে সেখানে ছাত্রলীগের নাম ব্যবহার করে সে ক্ষেত্রে আমাদের কিছু করার নাই। সে ছাত্রলীগের সাবেক কমিটিতে ছিলেন। এখন তিনি কোনো পদে নেই। তার এ ধরণের কাণ্ডের কোনো দায়ভার ছাত্রলীগ নিবেনা। বাংলাদেশ জার্নাল

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status