ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৩ জুন ২০২৬ ৯ আষাঢ় ১৪৩৩
জাবি উপাচার্যের বাস ভবনের সামনে দু’পক্ষের সংঘর্ষ
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 5 November, 2019, 12:38 PM

জাবি উপাচার্যের বাস ভবনের সামনে দু’পক্ষের সংঘর্ষ

জাবি উপাচার্যের বাস ভবনের সামনে দু’পক্ষের সংঘর্ষ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের অপসারণের দাবিতে তার বাসভবন অবরোধ করেছে শিক্ষক-শিক্ষার্থীদের একাংশ। গতকাল সোমবার থেকেই অবরুদ্ধ হয়ে আছেন উপাচার্য। অন্যদিকে আজ মঙ্গলবার (৫ নভেম্বর) সকাল থেকে সেখানে এসে জড়ো হতে থাকেন উপাচার্যপন্থি শিক্ষক এবং শিক্ষার্থীরা।

দুপক্ষের পাল্টাপাল্টি অবস্থানের কারণে উপাচার্যের বাসভবনের সামনে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে। দুপক্ষ তর্ক-বিতর্ক থেকে শুরু করে সংঘর্ষেরও ঘটনা ঘটছে। উপাচার্যপন্থি শিক্ষক এবং ছাত্রলীগের নেতা-কর্মীরা তাকে বাসভবন থেকে বের করে আনতে চাইছেন। এতে বাঁধা দিচ্ছেন বিক্ষোভকারীরা। উপাচার্য অপসারিত না হওয়া পর্যন্ত তাকে বাসভবনে অবরুদ্ধ করে রাখা হবে বলে জানিয়েছেন আন্দোলনের সমন্বয়ক অধ্যাপক রায়হান রাইন।

এর আগে, গতকাল সোমবার দিনব্যাপী প্রশাসনিক ভবন অবরোধ করে রাখে বিক্ষোভকারীরা। এরপর সন্ধ্যা ৭টার দিকে পুরোনো প্রশাসনিক ভবনের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করেন তারা। মিছিলটি কয়েকটি সড়ক ঘুরে উপাচার্যের বাসভবনের সামনে গিয়ে শেষ হয়। পরে উপাচার্যের বাসভবনের প্রধান ফটকের সামনে অবস্থান শুরু করেন ৬০-৭০ জন আন্দোলনকারী শিক্ষক-শিক্ষার্থী।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status