ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
সেই সুমিকে ফেরৎ পেতে যা করতে হবে
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 5 November, 2019, 10:43 AM

সেই সুমিকে ফেরৎ পেতে যা করতে হবে

সেই সুমিকে ফেরৎ পেতে যা করতে হবে

সৌদি আরবে নির্যাতনের শিকার গৃহকর্মী সুমি আক্তারকে তার কর্মস্থল থেকে উদ্ধার করে হেফাজতে নিয়েছে দেশটির পুলিশ।

সোমবার (৪ সেপ্টেম্বর) রাতে তাকে জেদ্দার দক্ষিণ-দক্ষিণে নাজরান এলাকার কর্মস্থল থেকে উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে যাওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটের এক কর্মকর্তা।

নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা বলেন, সুমিকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হলেও তার একনকার নিয়োগকর্তা (কফিল) তাকে ছাড়তে চাইছেন না। তিনি সুমিকে আরও রাখতে চান। কারণ এখানে সুমিকে আনতে তার প্রায় লাখ টাকার মতো খরচ হয়েছে, যা এখনও সেবায় শোধ হয়নি। তাই সুমিকে ছাড়তে হলে যারা বাংলাদেশ থেকে মধ্যস্থতা করে (রূপসী বাংলা ওভারসিজ) তাকে সেখানে পাঠিয়েছে, তাদের কাছ থেকে অর্থ আদায় করে দিতে হবে সৌদির কফিলকে।

ওই কর্মকর্তা আরও জানান, এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে চিঠি পাঠাবে কনস্যুলেট।

এ বিষয়ে সুমির স্বামী নুরুল ইসলাম বলেন, আমার সঙ্গে সোমবার দুপুরে একবার কথা হয়েছে সুমির। সে সময় সুমি বলেছে, তাকে নেওয়ার জন্য সৌদি পুলিশ আসবে। পরে রাতে ৮টার দিকে আবার কথা হলে সুমি জানায়, কিছু সময়ের মধ্যে পুলিশ এসে আমাকে নিয়ে যাবে। এখন আর ফোন দিয়েন না।

গত ৩০ মে সুমি ‘রূপসী বাংলা ওভারসিজ’র মাধ্যমে সৌদি আরব যান। সেখানে যাওয়ার পর থেকেই স্বজনদের কাছে তার ওপর নির্যাতনের ঘটনা বলতেন সুমি। দালালরা বিদেশে পাঠানোর কথা বলে তাকে যে বিক্রি করে দিয়েছে সে কথা জানতেন না সুমি। সৌদি যাওয়ার সপ্তাহখানেক পর থেকে শুরু হয় তার ওপর মারধর, যৌন হয়রানিসহ নানা নির্যাতন।

সম্প্রতি ফেসবুকে কান্নাজড়িত কণ্ঠে নিজের ওপর পাশবিক নির্যাতনের কথা বলে সুমি তাকে দেশে ফিরিয়ে আনার জন্য প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানান। পরে ভিডিওটি ভাইরাল হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status